দক্ষিণ ভারতে বৃষ্টির তাণ্ডবে রেড অ্যালার্ট জারি, কর্নাটকে মৃত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বিগত কয়েকদিন ধরেই দক্ষিণ ভারতে ভয়ঙ্কর বৃষ্টিপাত চলছে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। ভারী বৃষ্টিপাতের ফলে কর্ণাটকের বেঙ্গালুরু সহ বেশ কিছু অংশে জলবন্দি মানুষ। দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত। মৌসম ভবন ইতিমধ্যেই কর্ণাটক, কেরল এবং তামিলনাড়ুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।

কর্ণাটকে মুষলধারে বৃষ্টিপাতের ফলে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। রাস্তায় প্রায় হাঁটু সমান জল জমে গিয়েছে। এর ফলে বেশ কয়েক জায়গায় তৈরি হয়েছে যানজট। সিল্ক রোড জংশন, হোসুর রোড, বিটিএম লেআউট সহ শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাগুলি ব্যাপকভাবে প্লাবিত হয়েছে।

এর আগে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেছিলেন যে শহরে ২১০টি বন্যাপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে। তিনি আরও জানান যে বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছে, বাকি জায়গাগুলিতে দ্রুততার সঙ্গে জল নিকাশের চেষ্টা চলছে।

কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকার শহরে ১৯৭ কিলোমিটার পর্যন্ত বৃষ্টির জলের জন্য নালা তৈরি করেছে। উপ-মুখ্যমন্ত্রীর দাবি এই নালা তৈরি করতে ২,০০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

কর্ণাটকে বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচে। গত ৩৬ ঘন্টায় বেঙ্গালুরুতে বৃষ্টিপাতের ফলে শহরে তিনজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। তাঁদের মধ্যে একজন ৬৩ বছরের বৃদ্ধ, অন্যজন ১২ বছরের এক কিশোর।

গত ২৪ ঘন্টায় মৌসম ভবন ৩০ মিমি বৃষ্টিপাত রেকর্ড করেছে। রবিবার ও সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শহরে ১০৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার বেঙ্গালুরুতে কমলা সতর্কতা জারি করা হয়েছিল। কর্ণাটকের অন্যান্য জেলাগুলিতে জারি হয়েছিল হলুদ সতর্কতা।

মৌসম ভবন আরও জানিয়েছে যে ২১শে মে নাগাদ কর্ণাটক উপকূলের পূর্ব-মধ্য আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এর প্রভাবে একই অঞ্চলের উপর নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এটি ক্রমশ উত্তর দিকে অগ্রসর হবে, তারপর আরও তীব্রতা বাড়াবে। মৌসম ভবন কেরলের চারটি জেলায় লাল সতর্কতা জারি করেছে। তার মধ্যে রয়েছে কাসারগড়, কুন্নুর, ওয়াড়নাড় এবং কোঝিকোড়।

আবহাওয়া দফতর আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের সম্ভাবনা ঘোষণা করেছে। যদি তা হয়, তাহলে ২০০৯ সালের পর এটিই হবে ভারতীয় মূল ভূখণ্ডে প্রথম বর্ষা যা ২৩ মে বৃষ্টিপাত দিয়ে শুরু হয়েছে।

মৌসম ভবনের বুলেটিনে বলা হয়েছে যে কেরলে মোটামুটি হালকা বা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০ মে কেরল এবং মাহেতে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘন্টায় তামিলনাড়ুতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হয়েছে। রাজ্যের বেশ কয়েকটি বিচ্ছিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে ১০ বছরের এক নাবালক সহ কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে।

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

রাজ্যজুড়ে জারি ঝড়-বৃষ্টির সতর্কতা,বাড়ি থেকে বের হলেই সঙ্গে থাকুক ছাতা

সরছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? কোথায় জারি সর্তকত?

সপ্তাহন্তে কেমন থাকবে কলকাতার তাপমাত্রা?

রাতভর বৃষ্টিতে কলকাতার ২ জায়গায় ভাঙল বাড়ির একাংশ, আতঙ্কে স্থানীয়রা

রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন উত্তর ও মধ্য কলকাতা, ভোগান্তিতে আমজনতা

ফের নিম্নচাপের আশঙ্কা, ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাংশ

জনজীবন বিপর্যস্ত হওয়ায় দুঃখিত, দায় স্বীকার তারক সিংয়ের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]