Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বস্তিতে রামদেব,  আদালত অবমাননা মামলায় বড় রায়দান সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল যোগগুরু বাবা রামদেব এবং পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের মালিক বালকৃষ্ণ। মঙ্গলবার যোগগুরু এবং তাঁর সংস্থা পতঞ্জলির বিরুদ্ধে ওঠা আদালত অবমাননা মামলা বন্ধ করে দিল শীর্ষ আদালত। পাশাপাশি ভবিষ্যতে আদালতের আদেশ অমান্য না করার জন্য তাদের সতর্ক করা হয়েছে।

  এদিন সুপ্রিম কোর্টে  ক্ষমাভিক্ষা  চেয়েছিলেন রামদেব এবং পতঞ্জলির মালিক তরফে বালকৃষ্ণ। বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ তাদের আর্জি গ্রহণ করে। বলা বাহুল্য, এরআগে রামদেব এবং বালকৃষ্ণ  বারংবার হলফনামা জমা দিয়ে আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এমনকী দেশের সবকটি বড় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছেও ক্ষমা চেয়ে নেন।  এই আবহে মঙ্গলবার অবশেষে তাদের আর্জি গ্রহণ করল সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, রামদেবের পতঞ্জলির বিজ্ঞাপনে অ্যালোপ্যাথিক চিকিৎসা ও চিকিৎসকদের অপমান করা হয়েছে অভিযোগ তুলে মামলা দায়ের করেছিল চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। আর্জিতে বলা হয়েছিল, করোনা অতিমারীর সময়ে কোভিড প্রতিরোধি না হওয়া সত্বেও মানুষকে ধোঁকা দিয়ে করোনিল কিট বিক্রি করেছিল রামদেবের সংস্থা। আড়াইশো কোটির বেশি টাকা মুনাফা লুঠেছিল। গত বছরের নভেম্বর মাসে মামলার শুনানিতে পতঞ্জলির মিথ্যা ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে রামদেবের সংস্থার বিরুদ্ধে তোপ দেহেছিলেন শীর্ষ আদালতের বিচারপতিরা।  তারপর রামদেব ও বালকৃষ্ণকে সশরীরে হাজিরার তলব করা হলেও তাঁরা হাজিরা দেননি। তারপরেই আদালত অবমাননার মামলা হয়।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিতেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

‘একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে’,কড়া বার্তা সুপ্রিম কোর্টের

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে শুনবে শীর্ষ আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00