Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বালাকোটের মতো সার্জিক্যাল স্ট্রাইক নয়, চাই ফুল অ্যান্ড ফাইনাল..’, গর্জে উঠলেন ফারুখ

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের নৃশংসভাবে খুনের ঘটনায় এবার পাকিস্তানকে সমুচিত জবাব দেওয়ার দাবি জানালেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা। সোমবার এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে বর্ষীয়ান রাজনেতা বলেন, ‘পহেলগাঁওয়ে মানবিকতাকেই খুন করেছে পাকিস্তানের মদতপুষ্ঠ জঙ্গিরা। ফলে মানবিকতার খুনিদের কোনও ক্ষমা নেই। এবার আর বালাকোটের মতো সার্জিক্যাল স্ট্রাইক নয়। চাই ফুল অ্যান্ড ফাইনাল অ্যাকশন। যা আজীবন মনে রাখবে খুনিরা। দ্বিতীযবার হামলা চালানোর আগে একশোবার ভাববে করুণ পরিণতির কথা।’

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে পাকিস্তানকে নিশানা করে ফারুখ বলেন, ‘কিসের আলোচনা হবে? যারা মানবিকতাকে খুন করে তারা কোন মুখে নৃশংস ঘটনার পরে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের পক্ষে সওয়াল করে? আলোচনা, কথাবার্তা, বৈঠকের অধ্যায় শেষ হয়ে গিয়েছে। আমরা যদি এখন পাকিস্তানের সঙ্গে কথাবার্তা চালাই, তাহলে যে নিরীহ পর্যটকরা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের কাছে কী জবাব দেব? মুখই দেখাব কীভাবে? তাই বলছি আলোচনার দিন শেষ হয়ে গিয়েছে। এখন চাই ফুল অ্যাকশন। এমন আ্যাকশন জরুরি যে পাকিস্তান দ্বিতীয়বার আর পহেলগাঁওয়ের মতো নৃশংস ঘটনা সংগঠিত করার কথা না ভাবতে পারে।’

দ্বি-জাতিত্ত্বের সূত্র বাতিল করে দিয়ে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘১৯৪৭ সালেই আমরা দেশ ছেড়ে যাইনি। এখন কেন যাব? দ্বি-জাতিতত্ত্বের কোনও ভিত্তি নেই। ভারতে আমরা হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান সবাই আপসে পাশাপাশি বসবাস করি। আজীবন একে অন্যের সুখদুঃখের সাথী হয়েই বসবাস করতে চাই।পাকিস্তান যেন ভারতে থাকা মুসলিমদের নিয়ে ভুল ভাবনা মাথা থেকে মুছে ফেলে।’

অসম পুলিশের অনন্য কীর্তি, এফআইআর দায়ের প্রয়াত রাজ্যপাল সতৃপাল মালিকের বিরুদ্ধে

নেই পহেলগাঁও হামলার কথা, এসসিও’র যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার রাজনাথের

পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দিচ্ছে চিন, উদ্বিগ্ন দিল্লি

মার্কিন সেনা দিবস উদযাপনে আমন্ত্রণ পেয়ে ওয়াশিংটন যাচ্ছেন আসিম মুনির

‘ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লাল রেখা টেনেছে’, সাংরি-লা ডায়লগে ঘোষণা সেনাপ্রধানের

‘পহেলগাঁও হামলায় জড়িত সন্ত্রাসীরা বিজেপিতে যোগ দিতে পারে’, সঞ্জয় রাউতের বক্তব্যে তুমুল বিতর্ক

পাকিস্তানকে আর্থিক প্রতারণার অভিযোগে ‘গ্রে লিস্টে’ ফেরানোর দাবি ভারতের

‘নিজের স্ত্রীকে সিঁদুর পরাচ্ছেন না কেন?’, মোদিকে খোঁচা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00