Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হিমাচল প্রদেশে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু এক জনের, আহত ৩

সোমবার ভোরে এই ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কুল্লু জেলায় মেঘভাঙা বৃষ্টিতে (Cloudburst) মৃত্যু হল এক জনের। আশঙ্কাজনকভাবে আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার ভোরে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, সোমবার ভোর ৩টে ৫৫ মিনিট নাগাদ হিমাচল প্রদেশের কুল্লু জেলার কায়াস গ্রামের কাছে মেঘ ভাঙা বৃষ্টির ঘটনা ঘটে। যার ফলে যানবাহন আটকে গিয়ে অবরুদ্ধ হয় রাস্তা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃত ব্যক্তির নাম বাদল শর্মা। কুল্লু জেলার চানসারি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। অন্যদিকে যে দুজন আহত হয়েছেন তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

বিপর্যয়ের পর স্থানীয় প্রশাসনের তরফে তৎপরতা শুরু করা হয়। মৃত ও আহতদের উদ্ধার করার পাশাপাশি রাস্তা পরিস্কার করতে উদ্ধারকারী দল কাজ করে যাচ্ছে। হিমাচল প্রদেশের আবহাওয়া দফতরের তরফে আগেই সোমবার রাজ্যজুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। এদিন হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাত হবে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উল্লেখ্য গত ২৪ জুন থেকে সে রাজ্যে বর্ষা শুরু হওয়ার পর থেকেই এখনও পর্যন্ত বৃষ্টি সম্পর্কিত বিপর্যয়ের কারণে ১১৮ জনের মৃত্যু হয়েছে। রাজ্যজুড়ে ক্ষতি হয়েছে ৪৪১৫ কোটি টাকার।

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

লাহুল-স্পিতি ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ বাঙালি, আতঙ্কের রাত কাটাচ্ছে পরিবার

জম্মুতে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ৪, বন্ধ করে দেওয়া হল বৈষ্ণোদেবী যাত্রা

হাতুড়ে ডাক্তারের কীর্তি, গর্ভপাতে প্রাণ গেল তরুণীর

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আত্মহত্যার পিছনে ইউনূসের প্রেস সচিবের হাত?

কোচবিহারে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে খুনে গ্রেফতার শার্প শুটার

ডায়াগনস্টিক সেন্টারে যুবকের রহস্যমৃত্যু! মানসিক চাপে আত্মহত্যা বলে দাবি পরিবারের

মর্মান্তিক! উত্তর দমদমে ঘরের মধ্যে জলে ডুবে মৃত্যু শিশুকন্যার

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00