Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উদ্ধবের ব্যাগ তল্লাশি নির্বাচন কমিশন আধিকারিকদের, চটে লাল বালাসাহেব পুত্র

Share:

নিজস্ব প্রতিনুধি, মুম্বই: আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্র বিধানসভার ভোট। ইতিমধ্যেই রাজ্যের ক্ষমতার কুর্সি দখল নিয়ে তেতে উঠেছে মরাঠা রাজনীতি। নাওয়া-খাওয়া ভুলে প্রচারে ঝড় তুলছেন যুযুধান দুই শিবির মহা বিকাশ আগাড়ি ও মহাদ্যূতি জোটের নেতারা। আর তার মধ্যেই এক ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে চটে লাল হয়ে গিয়েছেন বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরে। ভোট পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের আধিকারিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

কী ঘটেছে? ভোট প্রচারে সোমবার দুপুরে মুম্বই থেকে ইয়াতমালের ওয়ানি গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) প্রধান। ওয়ানির হেলিপ্যাডে তাঁর হেলিকপ্টার পৌঁছতেই সেখানে হাজির হন নির্বাচন কমিশনের আধিকারিকরা। উদ্ধবের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা শুরু করেন। আচমকা ওই ঘটনায় ক্ষুব্ধ হন বালাসাহেব পুত্র। মেজাজ হারিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের তিনি বলেন, ‘আমার হেলিকপ্টার-ব্যাগ তল্লাশি করছেন ভাল কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি না হলে নিদেন পক্ষে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস কিংবা অজিত পওয়ারের ব্যাগ তল্লাশির মতো শিরদাঁড়া দেখাতে পারবেন?’ নির্বাচন কমিশনের আধিকারিকদের তল্লাশি চালানোর মুহুর্ত মোবাইলের ক্যামেরায় বন্দি করেন উদ্ধব।

ইতিমধ্যেই সমাজমাধ্যমে ওই তল্লাশির ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, তল্লাশি চালানো আধিকারিকদের উদ্দেশে উদ্ধব ব্যঙ্গের সুরে বলছেন, ‘শুধু ব্যাগ কেন, হেলিকপ্টারে থাকা জ্বালানি তেলের ট্যাঙ্কার এবং তাঁর সঙ্গে থাকা মুত্র ব্যাগে তল্লাশি করুন। দেখুন কোনও অমূল্য রতন পান কিনা?’ পরে সাংবাদিকদের বালাসাহেব পুত্র বলেন, ‘ভোটে হার নিশ্চিত বুঝতে পেরে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিরোধীদের হেনস্তা চালাচ্ছে বিজেপি নেতৃত্ব। কিন্তু কোনও কিছু করে লজ্জার হার এড়াতে পারবেন না নরেন্দ্র মোদি-অমিত শাহরা।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00