নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ১ জুলাই থেকে দিল্লিতে নির্ধারিত বয়সসীমার থেকে পুরনো গাড়ি আর পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরতে পারবে না। দূষণ রোধের জন্য এই পদক্ষেপ করা হয়েছে।
২০১৮ সালে সুপ্রিম কোর্ট দিল্লিতে ১০ বছরের বেশি পুরনো ডিজেল গাড়ি এবং ১৫ বছরের পুরনো পেট্রোল গাড়ি নিষিদ্ধ করেছিল। ন্যাশনাল গ্রিট ট্রাইব্যুনাল (NGT) কর্তৃক ২০১৪ সালের একটি নির্দেশিকায়ও বলা হয়েছিল জনবহুল স্থানে এই ধরনের গাড়ি পার্ক করাও নিষিদ্ধ।
নতুন নিয়ম জারি হয়েছে এই বিষয়ে। নাম দেওয়া হয়েছে ‘এন্ড অফ লাইফ’। এর মধ্যে ১০ বছরের পুরনো ডিজেল চালিত গাড়ি এবং ১৫ বছরের পুরনো পেট্রোল চালিত গাড়িকে রাখা হয়েছে।
কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM) কর্তৃক জারি করা আদেশেও একইরকম নির্দেশ দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে ১০ বছরের বেশি পুরনো ডিজেল চালিত গাড়ি এবং ১৫ বছরের পুরনো পেট্রোল চালিত গাড়িতে জ্বালানি দেওয়া হবে না।
দিল্লি সরকার শহরের সমস্ত পেট্রোল পাম্পে স্বয়ংক্রিয় নম্বরপ্লেট রেকগনিশন (ANPR) ক্যামেরা স্থাপনের কাজ দ্রুত শেষ করতে চাইছে। বিবিধ সূত্রের খবর অনুযায়ী, পরিবহন বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ANPR ক্যামেরা সেটআপ প্রায় সম্পূর্ণ, মাত্র ১০-১৫টি বাকি রয়েছে।
দিল্লিতে প্রায় ৪০০তি পেট্রোল পাম্প রয়েছে। সিএনজি আউটলেট রয়েছে ১৬০টি। এগুলির সবকটিতেই স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা গাড়ির নম্বর প্লেটের মাধ্যমে গাড়ির বয়স শনাক্ত করে ব্যবস্থাপনাকে জানাবে।
হয়েছে ১০ বছরের বেশি পুরনো ডিজেল চালিত গাড়ি এবং ১৫ বছরের পুরনো পেট্রোল চালিত গাড়িকে শুধু জ্বালানি সরবরাহই বন্ধ করা হবে না, পাশাপাশি ১৯৮৯ সালের মোটর যান আইনের অধীনে আইনি ব্যবস্থাও গ্রহণ করা হবে গাড়ির মালিকদের বিরুদ্ধে।