পুলিশের ওপর হামলা চালিয়ে রাইফেল ছিনিয়ে নিল নকশালরা, তুমুল আতঙ্ক ছত্তিশগড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: চোরের ওপর বাটপারি নয়, এবার কার্যত উল্টোটাই ঘটল ছত্তিশগড়ের(Chhattisgarh Incident) সুকমা জেলায়। সেখানে পুলিশ বাহিনীর ওপর আচমকা হামলা চালায় নকশালরা(Naxal Attack)। হামলার পাশাপাশি দুটি ইনসাস রাইফেল ছিনতাই করেও পালায় নকশালরা। এদিন ঘটনাটি ঘটে জাগরগুন্ডা থানার অধীনে। সেই সময় পুলিশের একটি দল সেখানকার সাপ্তাহিক বাজারে ডিউটি দিচ্ছিল। তখনই তাঁদের উপর আচমকা হামলা করা হয় বলেই খবর।

আরও পড়ুনঃ KKR-এ জায়গা না পেয়ে চূড়ান্ত হতাশ ভেঙ্কটেশ আইয়ার

হামলার প্রসঙ্গে ঘটনার সত্যতা স্বীকার করে সেখানকার এসপি কিরণ চবন জানিয়েছেন, নকশালদের ছোট একটি দল এদিন কর্তব্যরত পুলিশদের ওপর হামলা চালিয়েছে। হামলার জেরে জাগরগুন্ডা থানার দুই পুলিশকর্মী আহত হয়েছেন। ইতিমধ্যেই ওই দুই পুলিশকর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলার পর দুটি ইনসাস রাইফেল লুট করে ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে নকশালরা। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের ওপর আক্রমণ হওয়ায় রীতিমতো ভয় পেয়ে যান বাজারে আসা স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুনঃ ১০ দিনের মধ্যে দিতে হবে ইস্তফা, খুনের হুমকি যোগী আদিত্যনাথকে

হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে, কিন্তু হামলাকারীদের খোঁজ এখনও পর্যন্ত মেলেনি। নকশালদের খোঁজে ইতিমধ্যেই বৃহৎ পরিসরে ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ বিভাগে বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে তদন্ত শুরু হয়েছে। তবে স্থানীয় পুলিশ এও জানিয়েছে, নকশালদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে তাঁরা বদ্ধপরিকর। এর আগে এলাকার ১৯ জন নকশালকে গ্রেফতার করেছে জাগরগুন্ডা থানার পুলিশ। সম্ভবত সেই কারণেই পুলিশের ওপর এই হামলা বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে জোরকদমে।

মাথায় গামছা বেঁধে ট্রাক্টর নিয়ে ধান কিনতে হাজির জেলাশাসক, তার পর ….

বিশ্বকর্মা পুজোর জলসা বন্ধ করতে গিয়ে  দুর্গাপুরে আক্রান্ত পুলিশ কর্মী, গ্রেফতার ৮

চোপড়ার পর জলপাইগুড়ি, পুলিশের ওপর চলল দুষ্কৃতী হামলা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]