Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জম্মু-কাশ্মীরে জেলের মধ্যেই  আত্মঘাতী বিচারাধীন বন্দি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের জেলের মধ্যে আত্মহত্যা করল বন্দি। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরে। মঙ্গলবার সন্ধ্যায় আমফাল্লা জেলা কারাগারে নিজের সেলের মধ্যেই আত্মহত্যা করেন ওই বিচারাধীন বন্দি। মা ও নাবালিকা মেয়েকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ওই যুবক। জানা গিয়েছে, আত্মঘাতী ওই বন্দি হলেন ৩৭ বছরের জগদেব সিং ওরফে মাইকেলকে।

 গত বছরের ৩১ অক্টোবর জম্মুর উপকণ্ঠে বিশনাহর মোর্চাপুর গ্রামে নিজের বাড়িতে ৬০ বছরের মা কমলা দেবী ও তিন মাসের মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে সিং। পরদিন তাকে গ্রেফতার করে জেলা কারাগারে রাখা হয়। এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। এই ঘটনার তিন মাসের মধ্যেই আত্মহত্যা করলেন বন্দি।

জেলের মধ্যে আত্মহত্যার ঘটনা প্রথম নয়। এরআগে তিহার জেলের মধ্যে আত্মহত্যা করলেন এক বন্দি। জানা গিয়েছিল ওই যুবকের নাম জাভেদ। বন্দিদের শৌচাগার থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় জাভেদের মৃতদেহ । এই মৃত্যুর পরেই তিহার জেলের কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। আর এই ঘটনার পরেই এবার জম্মু ও কাশ্মীরের জেলে ঘটল আত্মহত্যার ঘটনা। ইতিমধ্যেই এই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত। কি করে জেলের নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে আত্মহত্যা করল ওই যুবক তা নিয়ে উঠছে প্রশ্ন।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

প্রেমিকের বিশ্বাসঘাতকতা, অন্য মেয়ের সঙ্গে সংসার, সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে নাবালিকা

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কুলটিতে শুটআউটের ঘটনায় পুলিশের জালে ৩, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

নদিয়ায় সাত সকালে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য, পরিকল্পিত খুনের দাবি পরিবারের, তদন্তে পুলিশ।

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00