নিজস্ব প্রতিনিধি, রাজস্থান: রাজস্থান জুড়ে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ। ইটভাটা এবং ছোট কারখানাগুলিকে বিশেষভাবে তদন্তের আওতায় আনা হয়েছে। এই শ্রমিকদের কোনও কাগজপত্র ছাড়াই স্বল্প মজুরীতে কাজ করানো হচ্ছে বলে অভিযোগ।
সূত্রের খবর, অবৈধ অভিবাসীরা বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে পশ্চিমবঙ্গ থেকে রাজস্থানে এসেছিলেন। এখানে ইটভাটার মতো বিভিন্ন ক্ষেত্রে কাজের প্রতিশ্রুতি দিয়ে তাঁদের আনা হত। অভিবাসীরা সাধারণত কাজ করত রাজস্থানের সিকারে।
ওই অঞ্চলের খান্ডেলায় বৃহস্পতিবার একটি পুলিশি অভিযান চালানো হয়েছিল দুটি ইটভাটায়। চৌকদির একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৩৭ জন বাংলাদেশি শ্রমিককে পাওয়া যায়। তাঁদের মধ্যে তিনজন দাবি করেছেন যে তাঁদের কাছে পশ্চিমবঙ্গ ও হরিয়ানার কাগজপত্র রয়েছে। অন্য একটি ভাটায় পুলিশি অভিযানের আগেই ১২ জন শ্রমিক পালয়ে যান। তাঁদের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই অভিযান প্রসঙ্গে বলেছেন, “আমরা ইটভাটার মালিকদের বিরুদ্ধে আইনি নিয়ম কানুন শুরু হয়েছে। এদের আগেই অবৈধ শ্রমিক নিয়োগ করতে নিষেধ করা হয়েছিল।”
রাজস্থান সরকারের নির্দেশে পুলিশ প্রশাসন ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজ্যজুড়ে তল্লাশি অভিযান শুরু করে। জয়পুরে গত তিন দিনে ৫২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। এই সন্দেহভাজনরা আধার এবং রেশন কার্ড সহ জাল ভারতীয় নথি ব্যবহার করে বসবাস করছিল বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে সন্দেহভাজনদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন গুলি কল রেকর্ড এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় পরীক্ষা করে দেখা হয়েছে। তাতেই বোঝা গিয়েছে যে এদের বাংলাদেশের সঙ্গে সংযোগ রয়েছে। রাজস্থানে বসবাস ও জীবিকা উপার্জনে যাতে কোনও অসুবিধা না হয় সেই ব্যবস্থা করে দিয়েছিল এজেন্টরা। সেই দালাল চক্রকেও ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।