ট্রাম্পের শপথ অনুষ্ঠানে হাজির খলিস্তানি জঙ্গি পান্নুন, ক্ষুব্ধ দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে খলিস্তানি জঙ্গি গুরুপতবন্ত সিং পান্নুন হাজির থাকায় হাড়ে-হাড়ে চটেছে বিদেশ মন্ত্রক। বিষয়টি নিয়ে হেস্তনেস্ত করার মুডেই রয়েছে এস জয়শঙ্করের অধীনস্ত মন্ত্রক। শুক্রবর (২৪ জানুয়ারি) সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, ‘ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ভারতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন গুরপতবন্ত সিং পান্নুনের উপস্থিত থাকার বিষয়টি নজরে পড়েছে। এ বিষয়টি নিয়ে মার্কিন বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলা হবে এবং ভারতের আপত্তির কথা জানানো হবে।’

উল্লেখ্য, গত সোমবার (২০ জানুয়ারি) ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ দূত হিসাবে হাজির ছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। শপথ নুষ্ঠানে অতিথিদের জন্য বরাদ্দ আসনের প্রথম সারিতেই তাঁর জায়গা হয়েছিল। কিন্তু লক্ষ্যণীয় ওই অনুষ্ঠানে খলিস্তানি জঙ্গি তথা ভারতে নিষিদ্ধ শিখ জঙ্গি সংগঠন শিখস ফর জাস্টিসের প্রধান গুরপতবন্ত সিং পান্নুনও হাজির ছিলেন। শুধু তাই নয় ভারত বিরোধী শ্লোগানও দিতে দেখা গিয়েছে তাকে। আর ওই বিষয়টি নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে কূটনৈতিক মহলে। কীভাবে ভারতে নিষিদ্ধ একটি জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন তা  ভেবেই পাচ্ছেন না বিদেশ মন্ত্রকের দুঁদে কূটনীতিবিদরা। এদিন সাপ্তাহিক ব্রিফিংয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘যখনই মার্কিন মাটিতে কোনও ভারত বিরোধী কার্যকলাপ ঘটে, তখনই আমরা মার্কিন সরকারের সংশ্লিষ্ট দফতরের গোচরে আনি। এবারেও তাই করা হবে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে যারা হুমকিস্বরূপ তাদের কার্যকলাপ চোখ বুজে মেনে নেওয়া হবে না।’

উল্লেখ্য, ২০২০ সালে খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুনকে ‘সন্ত্রাসী হিসাবে ঘোষণা করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। ২০১৯ সাল থেকে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) নজরে রয়েছে শিখস ফর জাস্টিস সংগঠনের প্রধান।

ভারতের মাটিতে আওয়ামী লীগের সক্রিয়তা নিয়ে ইউনূসের দাবিকে ‘ভিত্তিহীন’ বলল বিদেশ মন্ত্রক

বাইডেন অধ্যায়ের অবসান, মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু ট্রাম্প জমানা

ইয়েমেনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্সকে সর্বাত্মক সাহায্যের প্রতিশ্রুতি বিদেশ মন্ত্রকের

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাচ্ছে না ভারত, কার্যত নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

ভুবনেশ্বরে পুলিশের ডিজি-আইজিদের সম্মেলনে হামলার হুমকি খলিস্তানি জঙ্গি পান্নুনের

‘কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে ২-৩ বছর ধরে গভীর দোস্তি’, চাঞ্চল্যকর স্বীকারোক্তি খলিস্তানি জঙ্গি পান্নুনের

পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে প্যারিস যাওয়ার ছাড়পত্র দিল না মোদি সরকার

বাংলাদেশে ১৫ হাজার ভারতীয় সুরক্ষিত রয়েছেন, দাবি বিদেশ মন্ত্রকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]