Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে অশ্লীল মন্তব্য, দায়ের মামলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফেসবুকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে অশ্লীল মন্তব্য করলেন এক ব্যক্তি।  প্রকাশ্যে সেই ঘটনা  আসতেই তাঁর বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে অভিযোগ জানান মুম্বইয়ের আন্ধেরি বিধানসভা কেন্দ্রের শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনার কোঅর্ডিনেটর,যিনি নিজে একজন মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ।

অভিযোগ উঠেছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ওই ব্যক্তি সোশ্যাল  মিডিয়ায় এমন  অশ্লীল মন্তব্য করেছেন যে তা মহিলাদের কাছেও যথেষ্ট অসন্মানজনক। তাই ওই মহিলার অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ ওই ব্যক্তির বিরুদ্ধে  ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারা, ১৫৩-এ (১) এবং তথ্য প্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের  করেছে। 

উল্লেখ্য, তিন দিনের ব্যবধানে শিবসেনার  সঙ্গে যুক্ত কর্মীদের বিরুদ্ধে  এই নিয়ে দ্বিতীয়বার সোশ্যাল মিডিয়ায় ছড়াল অশ্লীল মন্তব্য। তবে কেন এই মন্তব্য বারংবার ছড়াচ্ছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে মহারাষ্ট্রের পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি  যারা এই অশ্লীল মন্তব্য মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে তাদেরকে গ্রেফতারও করছে পুলিশ। ইতিমধ্যেই এদিনের ঘটনায় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ  করা শুরু করেছে পুলিশ।

দেশের রাজনৈতিক ব্যক্তিদের লক্ষ্য করে আপত্তিকর পোস্ট নতুন কিছু নয়। মুখ্যমন্ত্রীর ছাড়াও একাধিক নেতাদের নামে অশালীন ও কুরুচিকর মন্তব্য ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। একাধিকবার প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের অন্যান্য রাজনৈতিক ব্যক্তিরা সোস্যাল মিডিয়ায় অশ্লীল মন্তব্যের শিকার হয়েছে।  তবে সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার একই ঘটনা এরআগে কখনও হয়নি।

অন্য মেয়ের সঙ্গে বিয়ে নিয়ে নিত্য অশান্তি, প্রেমিকাকে খুন করে খাদে ফেলল তরুণ

ড্রেন থেকে উদ্ধার মহিলার কাটা মাথা, তদন্তে পুলিশ

মহারাষ্ট্রে গণেশ উৎসব তুঙ্গে, নিরাপত্তার জন্য ৩৬ জন ডিসিপি সহ ১৭,০০০ কর্মী মোতায়েন করল মুম্বই পুলিশ

মহারাষ্ট্রের পালঘরে বাড়ি ধসে নিহত কমপক্ষে ২, প্রচুর মানুষের আটকে থাকার আশঙ্কা

অটো থামাতে বলায় মহিলা পুলিশ কর্মীকে চাপা দিয়ে ১২০ মিটার হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক

‘পরিকল্পিত বাঙালি নিশ্চিহ্ন অভিযান’, পুণেতে পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে সুর চড়াল তৃণমূল

বদ্ধ উন্মাদের মতো আচরণ, টোল সংগ্রহকারীর উপর গাড়ি উঠিয়ে বেপাত্তা চালক

ফ্লাইট ছাড়তে চাননি পাইলট, একনাথের সর্বনাশে পৌষমাস হল মহিলার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00