আবারও মহারাষ্ট্র, বাড়িতে একা পেয়েই  নাবালিকাকে ধর্ষণ  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধর্ষণের ঘটনায় আবারও শিরোনামে মহারাষ্ট্র।  এবার  মহারাষ্ট্রের পালঘর জেলায় ১২ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ৪২ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে।  পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।  জানা গিয়েছে, শনিবার সকালে যখন ঘরের মধ্যে একা ছিল নাবালিকা। সেইসময় অভিযুক্ত তাঁকে ধর্ষণ করে। এরপরেই সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

যৌন নির্যাতনের বিষয়টি নাবালিকার কাছ থেকে জানতে পেরে বাবা-মা পুলিশের কাছে দায়ের করে অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতেই ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ধারা ৬৪ (ধর্ষণ),  যৌন অপরাধ এবং পকসো আইনে পুলিশ মামলা দায়ের করে। ইতিমধ্যেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, কিছুদিন আগে মহারাষ্ট্রে  ১৩ বছরের নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছিল ২১ বছরের এক যুবকের বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, যুবকের সঙ্গে নাবালিকার সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল। এরপর  আন্ধেরিতে প্রথমবার দেখা করার পরেই নাবালিকাকে ধর্ষণ করে ওই যুবক।  এই ঘটনার পর ফের মহারাষ্ট্রে সামনে এল ধর্ষণের ঘটনা। আর তাতে প্রশ্ন উঠছে বিজেপি শাসিত রাজ্যে নারী সুরক্ষা নিয়ে।

অন্য মেয়ের সঙ্গে বিয়ে নিয়ে নিত্য অশান্তি, প্রেমিকাকে খুন করে খাদে ফেলল তরুণ

ড্রেন থেকে উদ্ধার মহিলার কাটা মাথা, তদন্তে পুলিশ

মহারাষ্ট্রে গণেশ উৎসব তুঙ্গে, নিরাপত্তার জন্য ৩৬ জন ডিসিপি সহ ১৭,০০০ কর্মী মোতায়েন করল মুম্বই পুলিশ

মহারাষ্ট্রের পালঘরে বাড়ি ধসে নিহত কমপক্ষে ২, প্রচুর মানুষের আটকে থাকার আশঙ্কা

অটো থামাতে বলায় মহিলা পুলিশ কর্মীকে চাপা দিয়ে ১২০ মিটার হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক

‘পরিকল্পিত বাঙালি নিশ্চিহ্ন অভিযান’, পুণেতে পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে সুর চড়াল তৃণমূল

আরজি কর কাণ্ডে বড় বিপাকে সন্দীপ ঘোষ

হাজিরার আগে হাইকোর্টে ধর্ষণে অভিযুক্ত পদ্মশ্রী প্রাপক কার্তিক মহারাজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]