Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বারাণসীর দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যারতি দেখলেন মমতা, উঠল ‘দিদি-দিদি’ জয়ধ্বনি

পুরভোটে বিশাল ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল-কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরভোটে বিশাল ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল-কংগ্রেস। ১০৮টি পুরসভার মধ্যেই ১০২টিতে ফুটেছে ঘাসফুল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ফের একবার রাজ্যজুড়ে বইয়ে তৃণমূল-কংগ্রেসের জয়ের হাওয়া। সেলিব্রেশনে মেতেছে কর্মী ও সমর্থকরা। আর এরই মাঝে ভোটের প্রচার করতে বারাণসীতে উড়ে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বৃহস্পতিবার সেখানে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে যৌথ সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। 

উত্তরপ্রদেশে এখন বিধানসভা ভোট চলছে। গত মাসে লখনউতে গিয়ে প্রচারে ঝড় তুলেছিলেন মমতা। যোগী আদিত্যনাথকে তুলোধনা করতে পিছপা হননি তিনি। তবে বারাণসীতে নামা মাত্রই বিজেপি সমর্থকদের বাঁধার মুখে পড়তে হয় বাংলার মুখ্যমন্ত্রীকে। কিন্তু সেই বাধা ‘অগ্নিকন্যা’-কে থামাকে পারেনি। বিরোধীদের সকল বাধা উপেক্ষা করেই এগিয়া যান তিনি। 

এরপর সেখান থেকে সোজা গিয়ে হাজির হন বারাণসীর দশাশ্বমেধ ঘাটে। সূর্য তখন প্রায় পশ্চিম দিকে ঢলেছে। সন্ধ্যা নামার অপেক্ষা চলছে। হঠাৎ দশাশ্বমেধ ঘাটে উঠল হিন্দি ভাষায় ‘দিদি-দিদি’ জয়ধ্বনি। সংবাদ মাধ্যম এবং মানুষের ভিড় দেখে মনে হচ্ছে যেন কলকাতা বাবুঘাটে এসেছেন মমতা। ঘাটে বসে ভক্তি ভরে সন্ধ্যারতি দেখেন তিনি। তারপর সেখান থেকে বেরিয়ে যান। 

আগামী বৃহস্পতিবার থেকে অখিলেশ যাদবের সঙ্গে প্রচারে নেমে পড়বেন বাংলার মুখ্যমন্ত্রী। যোগী সরকারের ব্যর্থতাকে বারাণসীর জনগনের সামনে তুলে ধরাই হবে তাঁর কাজ। অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই মুহূর্তে বারাণসীতে রয়েছেন। তিনিও সেখানে নিজের দল তথা বিজেপির হয়ে প্রচারে গিয়েছেন। 

  

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00