মহারাষ্ট্রে ভোটের লাইনে দাঁড়িয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন নির্দল প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামী পাঁচ বছর কারা ভাগ্যবিধাতা হবেন, তা বেছে নিতে বুধবার ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন মহারাষ্ট্রের ভোটাররা। বৈদ্যুতিন ভোটযন্ত্রে বন্দি হয়েছে প্রার্থীদের ভাগ্য। আগামী ২৩ নভেম্বর জানা যাবে ভাগ্যফল। কিন্তু নিজের ভাগ্যে কী জুটল তা দেখার সুযোগই পেলেন না বিদের নির্দল প্রার্থী বালাসাহেব শিন্ধে। এদিন ভোট দেওয়ার জন্য আর পাঁচ জন সাধারণ ভোটারের মতোই লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু বুথের ভিতরে ঢোকা হয়নি তাঁর। লাইনে দাঁড়ানো অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হন। নিমিষেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। ওই মর্মান্তিক ঘটনার কথা জানাজানি হতেই শোকের ছায়া নেমে এসেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এক সময়ে শরদ পওয়ারের এনসিপির শক্ত ঘাঁটি হিসাবে বিদে নির্দল প্রার্থী হিসেবেই লড়ছিলেন বালাসাহেব শিন্ধে। নিজের ভোট দিতে হাজির হয়েছিলেন ছত্রপতি শাহু বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে। বাকি ভোটারদের মতো তিনিও লাইনে দাঁড়িয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছিলেন। আচমকাই মাথা ঘরে মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে ৪৩ বছর বয়সী বালাসাহেবকে উদ্ধার কাকু নানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা দেখে চিকি‍ৎসকরা ছত্রপতি শম্ভাজি নগর হাসপাতালে স্থানান্তরিত করেন। কিন্তু ওই হাসপাতালে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই চিকি‍ৎসকরা পরীক্ষা করে জানিয়ে দেন, মৃত্যুর দেশে পাড়ি দিয়েছেন বালাসাহেব। মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল।

উল্লেখ্য, বিদ আসনটি বরাবরই শরদ পওয়ারের দলের দখলে। গত বিধানসভা ভোটেও ্‌এই আসনে জয়ী হয়েছিলেন এনসিপি প্রার্থী। যদিও গত বছর জুলাইতে দলে ভাঙনের পরে শরদ পওয়ারকে ছেড়ে অজিত পওয়ারের শিবিরে নাম লেখান বিদায়ী বিধায়ক। এবারের ভোটে মোট ৩১ প্রার্থী লড়াইয়ের ময়দানে ছিলেন।

সাবধান! এই রোগে ভুগলে আমলকি একেবারেই খাবেন না

কনের গলায় মঙ্গলসূত্র বাঁধার পরেই বিয়ের মণ্ডপে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরের

ক্রিকেট মাঠেই মর্মান্তিক মৃত্যু আম্পায়ারের

কীভাবে নিয়ন্ত্রণে থাকবে রক্তে কোলেস্টেরলের মাত্রা ?

ছিঃ! মরণাপন্ন রোগী, হুঁশ নেই চিকিৎসকের, ব্যস্ত ‘রিল ভিডিও’ দেখতে

মাঝ আকাশে হৃদযন্ত্র বিকল, আক্রান্ত রোগীকে নতুন জীবনদান সহযাত্রী মহিলা চিকিৎসকের

কাজ হারাতেই মাথায় পড়ল বাজ, চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু জুটমিল শ্রমিকের

এক লহমায় সব শেষ, বিয়ের ৭ দিন আগে জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কুস্তিগীরের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]