কীভাবে নিয়ন্ত্রণে থাকবে রক্তে কোলেস্টেরলের মাত্রা ?

Share:

নিজস্ব প্রতিনিধি : রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে জীবনধরনের বদল আনায় জোর দিয়েছে চিকিৎসক। প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি হাঁটাহাঁটিতেও জের দিতে বলেছে চিকিৎসক। খাবারের তালিকা থেকে বাদ পড়েছে লুচি, পরোটা সহ মশলা যুক্ত খাবার। তাই স্বাস্থ্যের কথা চিন্তা করে, জিহ্বা সামলে অন্য খাবারেই পেট ভরাতে জোর দেওয়া হয়েছে।

ডুবো তেলে ফুলকো লুচি, সাদা আলুর তরকারি এখন অতীত। তার জায়গায় এসেছে কম তেলযুক্ত বিভিন্ন খাবার। যা শরীরে কোলেস্টেরলের মাত্রা রাখবে নিয়ন্ত্রণে। রোজের জীবনযাপনে কিছু অভ্যাস বদলালেই শরীর থেকে খারাপ কোলেস্টেরল বেরিয়ে যাবে। বিশেষ করে রোজের খাওয়াদাওয়ায় নজর দেওয়ার কথাই বলছেন পুষ্টিবিদেরা।

বাইরের খাবারে রাশ টানতে বলেছেন চিকিৎসকরা। কোলেস্টেরল বাড়লে তার থেকেই হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ে। স্ট্রোক হওয়ার আশঙ্কাও থেকে বেড়ে যায়। ফলে স্ট্রোক থএকে দূরে থাকতে হলে নিয়ন্ত্রণে রাখতে হবে কোলেস্টেরলকে।

হার্ট ভাল রাখতে গেলে ফাইবার, ভিটামিন, খনিজ সমৃদ্ধ সব্জি পাতে রাখতে বলেন চিকিৎসকেরা। আটা-সুজি,বা বেসন ও পছন্দের সব্জি দিয়ে বানিয়ে প্যানকেক বানিয়ে সকালের প্রাতঃরাশ সারতে পারেন।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে অ্যাভোকাডো। ফাইবার, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর ফলটি হার্টের স্বাস্থ্য ভাল রাখতে বিশেষ ভাবে কার্যকর। অ্যাভোকাডোতে থাকা ওলেইক অ্যাসিড, মোনোস্যাচুরেটেড ফ্যাট রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। অ্যাভোকাডো দিয়ে কোনও খাবার বানিয়ে খেতে পারেন। সঙ্গে রাখতে পারেন কোনও এক রকমের স্মুদি। ওটস ও পছন্দের ফল দিয়ে বানিয়ে নিন স্মুদি।

হার্টকে সুস্থ রাখতে কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখা খুব প্রয়োজন। পাশাপাশি নিয়ম করে শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম, মানসিক অবসাদ থেকে দূরে থাকা, নিয়ম করে রক্তপরীক্ষা করে কোলেস্টেরলের মাত্রা যাচাই করলে তবেই কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা সম্ভব।

 

সাবধান! এই রোগে ভুগলে আমলকি একেবারেই খাবেন না

আচমকাই কমে যাচ্ছে রক্তচাপ? সতর্ক হন, কী কী বিষয়ে খেয়াল রাখবেন?

সুখবর! ৩৫টি প্রয়োজনীয় ওষুধের মূল্য হ্রাস কমাচ্ছে কেন্দ্র, তালিকায় রয়েছে হার্টের ও ডায়বেটিসের ওষুধ

বর্ষায় এই শাক খান, ম্যাজিক দেখতে পাবেন নিমিষে

খালিপেটে কারিপাতা খেলে কী উপকার মেলে?

সুস্থ থাকতে রাতের খাবারে নজর দিন, নিয়ম মেনে খাবার খান

খালি পেটে এই পাতাগুলো খেলে শরীর ভাল থাকবে

ইউরিক অ্যাসিডকে বশে রাখতে নজর দিন খাদ্যতালিকায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]