সচিবালয়ের তিন তলা থেকে ঝাঁপ মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার, বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আচমকাই ঝাঁপ দিলেন মহারাষ্ট্রের বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল। শুক্রবার সচিবালায়ের তিন তলা থেকে তিনি ঝাঁপ দেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,  তফশিলি উপজাতি কোটায় ধনগর সমাজের সংরক্ষণের বিরোধিতা  করেছিলেন ডেপুটি স্পিকার। আর সেই ঘটনার জেরেই সচিবালয়ের মধ্যে  আদিবাসী বিধায়করা  বিক্ষোভ শুরু করেছিল। তখনই তিন তলা থেকে ঝাঁপ দেন ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল।

তবে স্বস্তির বিষয়  তিনতলা থেকে ঝাঁপালেও ডেপুটি স্পিকারকে বাঁচিয়ে দিয়েছে মন্ত্রালয়ের নীচে বিছনো জাল। কারণ, ঝাঁপ মারতেই তিনি জালের মধ্যে আটকে যান। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নরহরি জিরওয়ালকে উদ্ধার করে। তবে কী কারণে ঝাঁপ মারলেন এনসিপির বিধায়ক তা এখন জানা যায়নি।    বলা বাহুল্য,  অজিত পাওয়ার গোষ্ঠীর বিধায়ক ছিলেন নরহরি। তাই আচমকাই এদিনের ঘটনায় উত্তাল হয়েছে রাজ্য- রাজনীতি।

উল্লেখ্য, পশ্চিম মহারাষ্ট্র ও মারাঠওয়াড়া অঞ্চলের মেষপালক সম্প্রদায়ের মানুষরা বেশ কয়েকদিন ধরেই ধনগর তফসিলি উপজাতি শ্রেণিতে অন্তর্ভুক্তির দাবি ওঠে।  কিন্তু ধনগর জনগোষ্ঠীকে উপজাতি (শিডিউল ট্রাইব)-র স্বীকৃতি না দেওয়ার বিরোধিতা করেছিলেন অজিত পওয়ার গোষ্ঠীর বিধায়করা। আর তাতেই  বিতর্কিত ইস্যুতে আলোচনা অব্যাহত থাকে।  এরপরেই এদিন এই ইস্যু নিয়ে  বিক্ষোভ দেখাতে শুরু করে আদিবাসী বিধায়করা  ।

অন্য মেয়ের সঙ্গে বিয়ে নিয়ে নিত্য অশান্তি, প্রেমিকাকে খুন করে খাদে ফেলল তরুণ

ড্রেন থেকে উদ্ধার মহিলার কাটা মাথা, তদন্তে পুলিশ

মহারাষ্ট্রে গণেশ উৎসব তুঙ্গে, নিরাপত্তার জন্য ৩৬ জন ডিসিপি সহ ১৭,০০০ কর্মী মোতায়েন করল মুম্বই পুলিশ

মহারাষ্ট্রের পালঘরে বাড়ি ধসে নিহত কমপক্ষে ২, প্রচুর মানুষের আটকে থাকার আশঙ্কা

অটো থামাতে বলায় মহিলা পুলিশ কর্মীকে চাপা দিয়ে ১২০ মিটার হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক

‘পরিকল্পিত বাঙালি নিশ্চিহ্ন অভিযান’, পুণেতে পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে সুর চড়াল তৃণমূল

বদ্ধ উন্মাদের মতো আচরণ, টোল সংগ্রহকারীর উপর গাড়ি উঠিয়ে বেপাত্তা চালক

ফ্লাইট ছাড়তে চাননি পাইলট, একনাথের সর্বনাশে পৌষমাস হল মহিলার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]