Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যসভায় খাড়গের মাইক্রোফোন বন্ধ! প্রতিবাদে সভাকক্ষ ত্যাগ বিরোধীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ব্রিটেন-আমেরিকার মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসের প্রাক্তন সভাটপতি রাহুল গান্ধি অভিযোগ করেছিলেন, সংসদের অভ্যন্তরে বিরোধীদের কণ্ঠস্বর বন্ধ করতে মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। ওই অভিযোগ নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। মঙ্গলবার খোদ রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মাইক্রোফোন বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে সভাককষ ত্যাগ করেছেন বিরোধী মহাজোটের সাংসদরা। যদিও রাজ্যসভার সচিবালয় থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

মণিপুর নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্যসভা ও লোকসভায় হইচই বাঁধিয়ে চলেছেন বিরোধী মহাজোটের সাংসদরা। কোন ধারায় আলোচনা হবে তা নিয়ে মূলত রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে বিরোধী শিবিরের সাংসদদের লাগাতার বচসা চলছে। তার মধ্যেই মঙ্গলবার দুপুরে রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে হট্টগোল বাঁধিয়ে দেন বিরোধি সাংসদরা।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এ বিষয়ে টুইট করে বলেছেন, ‘রাজ্যসভাতেই এটা ঘটেছে। বিরোধী দলনেতার মাইক্রোফোনের সুইচ অফ করে দেওয়া হয়েছে। যার প্রতিবাদে সভাকক্ষ থেকে ওয়াক আউট করেছেন ইন্ডিয়া জোটের সামসদরা। সংসদ এখন গভীর অন্ধকারের কূপে পরিণত হয়েছে।’ কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ একই অভিযোগ তুলে বলেছেন, ‘মণিপুর নিয়ে বিরোধী দলনেতাকে বলতে বাধা দিয়েছেন বিজেপি সাংসদরা। কিন্তু এভাবে বিরোধী কণ্ঠস্বর রোধ করা যাবে না।’

১০০ দিনের বকেয়া! সংসদে কেন্দ্রের দেওয়া তালিকায় নেই বাংলার নাম

ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে উত্তাল কলকাতা থেকে চেন্নাই

একশো দিনের কাজে দৈনিক মজুরি ৪০০ টাকা করার দাবি সোনিয়া গান্ধির

বিনা লড়াইয়ে  রাজ্যসভায় গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

বেফাঁস মন্তব্য, ‘বিতর্কিত’ বিচারপতিকে ইমপিচ করার প্রস্তাব রাজ্যসভার বিরোধী সাংসদদের

বিপ্লব শেষ! তৃণমূলেই থাকছেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়

কংগ্রেস সাংসদের আসন থেকে উদ্ধার টাকার বান্ডিল, শোরগোল রাজ্যসভায়

ঘোষিত হল  রাজ্যসভায় ১২ আসনে নির্বাচনের দিনক্ষণ  

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00