Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেফাঁস মন্তব্য, ‘বিতর্কিত’ বিচারপতিকে ইমপিচ করার প্রস্তাব রাজ্যসভার বিরোধী সাংসদদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিতর্কিত মন্তব্য করে বিপাকে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব  । এবার তাঁকে ইমপিচমেন্ট প্রস্তাব আনলেন রাজ্যসভার  বিরোধী সাংসদরা। শুক্রবার রাজ্যসভার ৫৫ জন বিরোধী সাংসদ তাঁকে ইমপিচ করার প্রস্তাবে সই করেছেন । সাংসদ কপিল সিবালের নেতৃত্বে রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের কাছে  সেই প্রস্তাব পাঠান হয়েছে। জানা গিয়েছে,  শীতকালীন অধিবেশনের মধ্যেই এই প্রস্তাবটি নিয়ে রাজ্যসভায় আলোচনা হবে ।

অন্যদিকে  বিচারপতি শেখর কুমার যাদবকে নিয়ে সুপ্রিম কোর্টে চলছে শুনানি। গত মঙ্গলবার আদালত শুনানির সময়  আদালতের বিচারপতি বলেন, ‘বিষয়টি বিবেচনাধীন রয়েছে। উচ্চ আদালত থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে বিচারপতি শেখর কুমার যাদবের কাছ থেকে ।‘ এরপরেই  এলাহাবাদ হাইকোর্টের বিচারপতিকে নিয়ে রাজ্যসভায় উঠল ইমপিচ প্রস্তাব।

কী বলেছিলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি?

বিশ্ব হিন্দু পরিষদের অনুষ্ঠানে গিয়ে খোলাখুলি ভাবে শেখর কুমার যাদব   বলেন,’ এ দেশটা হিন্দুস্থান।   ভারতে সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা অনুযায়ী দেশ চলবে। এটি আইন ও ন্যায়বিচারের মূলনীতি।‘ শুধু তাই নয় ‘ দেশ ‘ বলতে তিনি কী বোঝাতে চাইছেন  সেটারাও ব্যাখা দিয়েছেন বিচারপতি। তিনি বলেন,’ দেশ এমন যেখানে গরু, গীতা আর গঙ্গার পুজো হয়, যেখানে প্রতিটি গৃহে হরবলা দেবীর বিগ্রহ থাকে, যেখানে প্রতিটি শিশুই রাম।‘ আর এই বক্তব্যের পরেই শুরু হয় বিতর্ক। অনেকেই তার বক্তব্যকে বিচার বিভাগের নিরপেক্ষতার পরিপন্থী বলে অভিহিত করছেন। এই নিয়ে সুপ্রিম কোর্টে চলছে তদন্ত ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00