Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১২ রাজ্যের প্রার্থী বাছতে বৃহস্পতিবার বৈঠকে কংগ্রেস নির্বাচনী সমিতি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দরজায় কড়া নাড়ছে লোকসভার ভোট। ১৩ মার্চের পরে নির্বাচন কমিশন ভোট নির্ঘন্ট ঘোষণা করতে পারে বলে জোর জল্পনা। বিজেপির পক্ষ থেকে গত ২ মার্চ ১৯৫ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আর তাতেই খানিকটা চাপে পড়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। বুধবার রাতে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, লোকসভা ভোটে ১২ রাজ্যের প্রার্থী বাছাই করতে বৃহস্পতিবারই জরুরি বৈঠকে বসছে দলের কেন্দ্রীয় নির্বাচনী সমিতি। তবে ওই বৈঠক শেষে প্রার্থী তালিকা ঘোষণা নাও করা হতে পারে। বরং ভোট নির্ঘন্ট ঘোষণার পরেই প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে গঠিত দলের স্ক্রিনিং কমিটির পক্ষ থেকে সম্ভাব্য দলীয় প্রার্থীদের এক তালিকা কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী সমিতির কাছে পাঠানো হয়েছে। ওই তালিকা থেকেই চূড়ান্ত প্রার্থী বেছে নেওয়া হবে। বৃহস্পতিবারের বৈঠকে যে ১২ রাজ্যের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে যেমন রয়েছে কর্নাটক, দিল্লি, ছত্তিশগড়, তেমনই রয়েছে তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও রাজস্থান। তাছাড়া মণিপুর, কেরল, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং সিকিম। দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি কেরলের ওয়ানাড এবং উত্তরপ্রদেশের অমেথি থেকে লড়তে পারেন। গান্ধি পরিবারের আর এক সদস্য প্রিয়াঙ্কা গান্ধি কংগ্রেস দুর্গ হিসাবে পরিচিত রায়বরেলি থেকে প্রথমবার ভোটে দাঁড়াতে পারেন।

অন্যদিকে, বুধবার প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের নেতৃত্বে ইস্তেহার কমিটির সদস্যরা ইস্তেহারের প্রাথমিক খসড়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের হাতে তুলে দিয়েছেন। ওই খসড়া নিয়ে কংগ্রেস কর্মসমিতির বৈঠকে আলোচনা হবে। কংগ্রেস কর্মসমিতি অনুমোদন দেওয়ার পরেই চূড়ান্ত করা হবে ইস্তেহার।

অমেথি, রায়বরেলির প্রার্থী চূড়ান্ত করতে শনিতে বৈঠকে কংগ্রেস নির্বাচনী সমিতি

হরিয়ানার ৮ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রোহতকে দীপেন্দ্র হুডা

উত্তর-পূর্ব দিল্লি আসনে কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার

কংগ্রেসের অষ্টম প্রার্থী তালিকা প্রকাশ, রায়বরেলি-অমেথির নাম নেই

কংগ্রেসের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ, বহরমপুরে লড়ছেন অধীর

৫০ আসনের প্রার্থী চূড়ান্ত করল কংগ্রেস, ছিন্দওয়াড়ায় লড়ছেন কমল-পুত্র নকুল

কর্নাটক বিধানসভা ভোটে ১২৪ আসনের প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00