Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উত্তর-পূর্ব দিল্লি আসনে কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জল্পনাই সত্যি হলো। দেশের রাজধানী দিল্লিতেই প্রার্থী হলেন তরুণ-তুর্কি ছাত্র নেতা কানহাইয়া কুমার। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর-পূর্ব দিল্লি আসন থেকে লড়বেন জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা। বিজেপির সাংসদ তথা ভোজপুরী নায়ক-গায়ক মনোজ তিওয়ারির বিরুদ্ধে কানহাইয়াকে ভোটের ময়দানে নামিয়ে দিয়েছে কংগ্রেস। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, কানহাইয়া প্রার্থী হওয়ায় উত্তর-পূর্ব দিল্লি আসনে ধুন্ধুমার লড়াই হতে চলেছে।

আসন্ন লোকসভা ভোটে বিজেপিকে রুখতে দিল্লিতে জোট বেঁধে লড়ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ও কংগ্রেস। রাজধানীর সাত আসনের মধ্যে চারটি আসনে লড়বে আপ। বাকি তিনটি আসনে লড়বে কংগ্রেস। ২০১৯ সালের লোকসভা ভোটে বিহারের বেগুসরাই থেকে সিপিআইয়ের প্রার্থী হিসাবে লড়েছিলেন কানহাইয়া। যদিও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের কাছে তাঁকে হারতে হয়েছিল। এবারেও জেএনইউয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতির জন্য বেগুসরাই আসনটি লালুপ্রসাদের দলের কাছে চেয়েছিল কংগ্রেস। কিন্তু তেজস্বী যাদবরা কংগ্রেসের সেই অনুরোধে সাড়া দেননি। ফলে কানহাইয়াকে কংগ্রেস দিল্লির কোনও একটি আসনে প্রার্থী করতে পারে বলে জল্পনা চলছিল।

রবিবার রাতে কংগ্রেসের তরফে রাজধানী দিল্লির তিন আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। উত্তর-পূর্ব দিল্লি আসনে বিজেপির সাংসদ মনোজ তিওয়ারির বিরুদ্ধে প্রার্থী হয়েছেন কানহাইয়া কুমার। এই আসনটিতে প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছিলেন দিল্লির দাপুটে কংগ্রেস নেতা অরবিন্দর সিং লাভলি। চাঁদনি চক আসনে প্রার্থী করা হয়েছে জেপি আগরওয়ালকে। উত্তর-পশ্চিম দিল্লি আসনে লড়বেন দলিত নেতা উদিত রাজ। পঞ্জাবের জলন্ধর থেকে প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজি‍ৎ সিং চান্নি। অমৃতসরে প্রার্থী হয়েছেন গুরুজি‍ৎ সিং ওজেলা। ফতেগড় সাহিব থেকে অমর সিং, ভাতিন্ডায় জিত মহিন্দর সিং, সাংগ্রুরে সুখপাল সিং এবং পাতিয়ালায় ধর্মবীর গান্ধি লড়বেন।

বিহারে মহাজোট জিতলে লালুপুত্র তেজস্বী-ই মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন কানহাইয়া কুমার

নীতীশের বাড়ি যাওয়ার পথে কানহাইয়া কুমারকে আটক করল পুলিশ

কে এই ওড়িশার প্রথম মুসলিম মহিলা বিধায়ক? জেনে নিন…..

‘ইন্ডিয়া’ জোটের তরফে প্রধানমন্ত্রী পদের প্রস্তাব মেলার দাবি খারিজ নীতীশ ঘনিষ্ঠের

অধীরকে হারানো পাঠানকে ‘জায়ান্ট কিলার’ আখ্যা মমতার

কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন অধীর

দলের ভরাডুবির দায়িত্ব নিয়ে ইস্তফা দেবেন না, জানিয়ে দিলেন সুকান্ত

ভরাডুবির দায় নিজের কাঁধে নিয়ে ইস্তফার ইচ্ছাপ্রকাশ উত্তরপ্রদেশ বিজেপি সভাপতির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00