Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কর্নাটক বিধানসভা ভোটে ১২৪ আসনের প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের

কনকপুরা আসন থেকে লড়ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: দরজায় কড়া নাড়ছে বিধানসভা ভোট। শনিবার আসন্ন বিধানসভা ভোটের জন্য প্রথম দফায় ১২৪ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। প্রার্থী তালিকা অনুযায়ী, কনকপুরা আসন থেকে লড়ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধিরামাইয়া লড়ছেন মাইশূরের বরুণা আসন থেকে। গতবার ওই আসন থেকে লড়েছিলেন তাঁর ছেলে যতীন্দ্র সিদ্ধিরামাইয়া। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বরা কোরাটাগেরে আসন থেকে লড়বেন।

আসন্ন বিধানসভা ভোটে বিজেপিকে সরিয়ে কর্নাটকে ফের ক্ষমতায় পেরার ব্যাপারে অনেকটাই আশাবাদী কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারের দাবি, ২২৪ আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভায় এবার কমপক্ষে ১৪০ আসনে জিতবে দল। গত ফেব্রুয়ারি মাসেই ২২৪ আসনের প্রাথমিক তালিকা দলের নির্বাচন সমিতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ভোট ঘোষণার আগে যাতে কোমর কষে প্রচারে ঝাঁপিয়ে পড়া যায় তার জন্য দ্রুত প্রার্থী তালিকা প্রকাশের জন্য দলের শীর্ষ নেতৃত্বের কাছে অনুরোধ জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

এদিন যে ১২৪ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তাতে বেশ খানিকটা চমক রয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কোলারের সাংসদ কে এইচ মুনিয়াপ্পা দেবানাহাল্লি থেকে লড়ছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গে চিতাপুর আসনে দাঁড়িয়েছেন। সূত্রের খবর, বিজেপি থেকে একাধিক বিধায়ক ও মন্ত্রী কংগ্রেসে যোগ দিতে চলেছেন। তাই ১০০ আসনের প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে কিছুটা ধীরে চলো নীতি অবলম্বন করছে কর্নাটক কংগ্রেসের রাজ্য নেতৃত্ব।

বেঙ্গালুরুর ঘটনায় প্রথম গ্রেফতার, বিমানবন্দর থেকে সোজা লকআপে আরসিবির মার্কেটিং হেড

আত্মঘাতী বোমা হয়ে পাকিস্তান যেতে চান কর্নাটকের মন্ত্রী

ওয়াকফ : স্ট্যালিন-মমতা-সিদ্দারামাইয়াকে চিঠিতে কী বললেন মেহবুবা মুফতি ?

হরিয়ানার ৮ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রোহতকে দীপেন্দ্র হুডা

ডি কে শিবকুমার-বিজয়েন্দ্র-কুমারস্বামীর বিরুদ্ধে এফআইআর কমিশনের

উত্তর-পূর্ব দিল্লি আসনে কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার

কংগ্রেসের অষ্টম প্রার্থী তালিকা প্রকাশ, রায়বরেলি-অমেথির নাম নেই

কংগ্রেসের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ, বহরমপুরে লড়ছেন অধীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00