Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাশী বিশ্বনাথ ধামে রেকর্ড ১৩ কোটি ভক্তের সমাগম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশের হিন্দু মন্দিরের মধ্যে বিখ্যাত  বারাণসীর  কাশী বিশ্বনাথের মন্দির।  সেই কাশী বিশ্বনাথ ধামে এবার ভক্তসংখ্যায় রেকর্ড তৈরি হল। রেকর্ড অনুযায়ী গত দু’বছরে প্রায় ১৩ কোটি ভক্তরা এসেছেন এই কাশী বিশ্বনাথ মন্দিরে।  কাশী বিশ্বনাথ ধাম ও স্পেশাল এরিয়া ডেভেলপমেন্ট অথরিটির চিফ এক্সিকিউটিভ অফিসার সুনীল ভার্মা জানিয়েছেন, ২০২১ সালের ১৩ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত ১৫,৯৩০ জন বিদেশী ভক্ত বিশ্বনাথ মন্দিরে এসেছেন।

২০২১ সালের ১৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরের শুভ উদ্বোধনের পর থেকে তীর্থস্থানটিতে দর্শনার্থীদের সংখ্যা অভূতপূর্বভাবে জনপ্রিয়তা লাভ করেছে। শ্রী ভার্মা  জানিয়েছেন, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে  কাশী বিশ্বনাথ ধামে বুকিং প্রায় দ্বিগুণ হয়েছে। কেবলমাত্র শ্রাবণ মাসেই বিশ্বনাথ ধাম দর্শন করেছেন ১ কোটি ৬০ লাখ মানুষ। চলতি বছর জুলাই মাসে এই মন্দির দর্শন করেছেন ৭২ লাখ পুণ্যার্থী। অগাস্টে সেই সংখ্যা দাঁড়ায় ৯৫ লাখ ৬ হাজার।

২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মন্দির দর্শন করেছে ৫ কোটি ৩০ হাজার। এই বিপুল জনসমাগমের জেরে ভারতের জনপ্রিয় ধর্মীয় স্থানগুলির মধ্যে কার্যত প্রথম সারিতে চলে এল বিশ্বনাথধাম। এই মন্দিরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। হিন্দু বিশ্বাস অনুযায়ী, কাশী বিশ্বনাথ মন্দির ‘জ্যোতির্লিঙ্গ মন্দির’ নামে পরিচিত শিবের বারোটি পবিত্রতম মন্দিরের অন্যতম। প্রসঙ্গত, ‘কাশী বিশ্বনাথের মন্দির’  থাকার জেরে বারাণসীর অপর নাম ‘কাশী’।   

উত্তরপ্রদেশে টাকার ‘বৃষ্টি’, জাতীয় সড়কে নোট কুড়োনোর হুড়োহুড়ি

শরীর ও মন চাঙ্গা রাখতে ঘুরে আসতে পারেন এই হিল স্টেশনগুলিতে

কলকাতায় গঙ্গা আরতি শুরুর আগে বারাণসী যাচ্ছেন পুরকর্তারা

বারাণসীর দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যারতি দেখলেন মমতা, উঠল ‘দিদি-দিদি’ জয়ধ্বনি

মোদির কাশিতে পা মমতার! বৃহস্পতিবার অখিলেশের সঙ্গে যৌথ প্রচার

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00