নিজস্ব প্রতিনিধিঃ কর্ণাটকে হু হু বাড়ছে প্রসূতি মৃত্যুর ঘটনা। এই আবহে উঠে এল চাঞ্চল্যকর তথ্য । সেখানে দেখা গিয়েছে চলতি বছরের নভেম্বর পর্যন্ত কর্ণাটকে প্রায় ৩৪৮ জন প্রসূতির মৃত্যু হয়েছে। এরমধ্যে ২১৭ জনের মৃত্যু হয়েছে অগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ।
প্রকাশিত হওয়া রিপোর্ট অনুসারে, মৃত্যুর হার বিশেষ করে সরকারি হাসপাতালগুলিতে বেশি। এখন পর্যন্ত সরকারি হাসপাতালে ১৭৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৮ জনের মৃত্যু হয়েছে। আর তাতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন চিকিৎসকেরা । তবে কী কারণে প্রসুতি মৃত্যু বেড়েছে কর্ণাটকে তা এখন সামনে আসেনি । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রসূতিদের সিজারের পরে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য । কিংবা অ্যামনিওটিক ফ্লুইড এমবোলিজম (AFE) মত জটিল অসুখের কারণে ।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, গত পাঁচ বছরে কর্নাটকে ৩,৩৫০ জন প্রসূতির মৃত্যু হয়েছে। ২০২১-২০২২ সালে ৫৯৫ জন, ২০২২-২০২৩ সালে ৫২৭ জন এবং ২০২৪ সালের নভেম্বর ৩৪৮ জন প্রসূতির মৃত্যু হয়েছে। সব থেকে বেশি প্রসূতির মৃত্যু হয়েছে করোনাকালে । ইতিমধ্যেই কর্ণাটক সরকার এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু নেমেছে। সেইজন্য প্রসূতিদের মৃত্যুর তদন্তের জন্য চার সদস্যের একটি প্যানেল গঠন হয়েছে । একথায় প্রসূতি মৃত্যুর ঘটনা নিয়ে বেশ চিন্তিত কর্ণাটক সরকার ।