জামিন পেলেন সোনা পাচারে ধৃত কন্নড় অভিনেত্রী রান্যা রাও , তবে থাকতে হবে জেলেই

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: অবশেষে জামিন পেলেন সোনা পাচারের অভিযোগে ধৃত কন্নড় অভিনেত্রী রান্যা রাও। আজ মঙ্গলবার (২০ মে) বেঙ্গালুরুর বিশেষ আদালতের বিচারক বিশ্বনাথ সি গৌভেদার ২ লক্ষ টাকার সিওরিটি বন্ডের বিনিময়ে অভিনেত্রী রান্যা ও তাঁর সহযোগী তরুণ কোন্ডারু রাজুর জামিন মঞ্জুর করেছেন। তবে দুজনেই এই মুহুর্তে দেশ ছাড়তে পারবেন না বলে কঠিন শর্তও আরোপ করেছেন। সেই সঙ্গে স্থানীয় থানাতেও দুজনকে নিয়মিত হাজিরা দিতে হবে। যদিও জামিন পেলেও এই মুহুর্তেই জেলমুক্তি ঘটছে না কন্নড় অভিনেত্রী ও তার সহযোগীর। কেননা অর্থ পাচার মামলায় জামিন পেলেনি তাদের।

গত ৩ মার্চ দুবাই থেকে ফেরার পথে ১৪ কেজি ৮০০ গ্রাম সোনা-সহ দক্ষিণী অভিনেত্রী রান্যা রাওকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দর থেকে গ্রেফতার করে শুল্ক রাজস্ব দফতরের গোয়েন্দারা। বাজেয়াপ্ত হওয়া সোনার বাজারদর প্রায় ১২ কোটি টাকা। শরীরে থাকা বিশেষভাবে তৈরি কোমর বন্ধনী থেকেই ওই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়। পরে রান্যার বাড়িতে তল্লাশি চালিয়ে ২.০৬ কোটি টাকার গয়না ও নগদ ২.৬৭ কোটি টাকা বাজেয়াপ্ত করেন ডিআরআই গোয়েন্দারা। আদালতে শুল্ক রাজস্ব গোয়েন্দারা অভিযোগ করেন, গত কয়েক বছরে ২৭ বার দুবাই যাতায়াত করেছেন অভিনেত্রী। প্রতিবারই বিপুল পরিমাণ সোনা নিয়ে এসেছেন। দুবাই ট্রিপের জন্য প্রতি বার ১২ থেকে ১৪ লক্ষ টাকা পেতেন রান্যা। বাবা কর্নাটক পুলিশের ডিজি পদমর্যাদার আধিকারিক হওয়ায় অতি সহজেই বিমানবন্দরের তল্লাশি এড়াতে পেরেছিলেন তিনি। যদিও সোনা পাচারে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে শুল্ক রাজস্ব গোয়েন্দাদের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও গালিগালাজ দেওয়ার পাল্টা অভিযোগ এনেছিলেন রান্যা।

এদিন বেঙ্গালুরুর বিশেষ আদালতে জামিনের আর্জি জানান কন্নড় অভিনেত্রীর আইনজীবী। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দারা নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট পেশ করতে না পারায় জামিন মঞ্জুর করেন বিচারক বিশ্বনাথ সি গৌভেদার।

সোনা পাচারে অভিযুক্ত অভিনেত্রী রান্যার বাবাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল কর্নাটক সরকার

জোর ধাক্কা! সোনা পাচারে ধৃত অভিনেত্রী রান্যার জামিনের আর্জি খারিজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]