Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোনা পাচারে অভিযুক্ত অভিনেত্রী রান্যার বাবাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল কর্নাটক সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি বেঙ্গালুরু: সোনা পাচারে অভিযুক্ত অভিনেত্রী রান্যা রাওয়ের বাবা তথা কর্নাটক পুলিশের ডিজি রামচন্দ্র রাওকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ) কর্নাটক সরকারের তরফে এক নির্দেশিকায় এ কথা জানানো হয়েছে। উল্লেখ্য সিনিয়র পুলিশ আধিকারিক রামচন্দ্র রাও  রাজ্য পুলিশের আবাসন ও পরিকাঠামো উন্নয়ন দফতরের ডিজির পদে ছিলেন।

গত ৪ মার্চ দুবাই থেকে ফেরার পথে ১৪ কেজি ৮০০ গ্রাম সোনা-সহ দক্ষিণী অভিনেত্রী রান্যা রাওকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দর থেকে গ্রেফতার করে শুল্ক রাজস্ব দফতরের গোয়েন্দারা। বাজেয়াপ্ত হওয়া সোনার বাজারদর প্রায় ১২ কোটি টাকা। শরীরে থাকা বিশেষভাবে তৈরি কোমর বন্ধনী থেকেই ওই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়। পরে রান্যার বাড়িতে তল্লাশি চালিয়ে ২.০৬ কোটি টাকার গয়না ও নগদ ২.৬৭ কোটি টাকা বাজেয়াপ্ত করেন ডিআরআই গোয়েন্দারা। আদালতে শুল্ক রাজস্ব গোয়েন্দারা অভিযোগ করেন, গত কয়েক বছরে ২৭ বার দুবাই যাতায়াত করেছেন অভিনেত্রী। প্রতিবারই বিপুল পরিমাণ সোনা নিয়ে এসেছেন। দুবাই ট্রিপের জন্য প্রতি বার ১২ থেকে ১৪ লক্ষ টাকা পেতেন রান্যা। বাবা কর্নাটক পুলিশের ডিজি পদমর্যাদার আধিকারিক হওয়ায় অতি সহজেই বিমানবন্দরের তল্লাশি এড়াতে পেরেছিলেন তিনি।

যদিও সোনা পাচারে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে শুল্ক রাজস্ব গোয়েন্দাদের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও গালিগালাজ দেওয়ার পাল্টা অভিযোগ এনেছিলেন রান্যা। ওই নির্যাতনের কথা বলতে গিয়ে আদালতে কান্নায় ভেঙেও পড়েছিলেন তিনি। যদিও চোখের জলে বিচারকের মন গলাতে পারেননি সোনা পাচারের ‘মক্ষীরানী’।

সোনা পাচারের অভিযোগে রান্যার গ্রেফতারির পরেই তাঁর স‍ৎ বাবা তথা কর্নাটক পুলিশের ডিজি রামচন্দ্র রাও সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘স‍ৎ মেয়ে ও তার স্বামীর সঙ্গে তার কোনও যোগাযোগ নেই। মেয়ে সোনা পাচারের সঙ্গে জড়িত শুনে তিনিও আবাক হয়েছিলেন।’ যদিও শুল্ক রাজস্ব দফতরের (লিআরআই) গোয়েন্দারা দাবি করেছিলেন, ‘বিমানবন্দরে যাতে রান্যা কোনও তল্লাশির মুখে না পড়ে তার জন্য নিজের প্রভাব খাটিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি পদে থাকা রামচন্দ্র রাও।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00