Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জোর ধাক্কা! সোনা পাচারে ধৃত অভিনেত্রী রান্যার জামিনের আর্জি খারিজ

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: জোর ধাক্কা খেলেন সোনা পাচারের অভিযোগে ধৃত দক্ষিণী অভিনেত্রী রান্যা রাও। আজ শুক্রবার বেঙ্গালুরুর বিশেষ আদালতের বিচারক বিশ্বনাথ সি গৌভেদার জামিন আর্জি খারিজ করে দিয়েছেন। অভিযোগের গুরুত্ব বিবেচনা করেই রান্যার জামিন আর্জি খারিজ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিশেষ আদালতে আর্জি খারিজ হওয়ার পরেই জামিনের জন্য সেশন আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন অভিনেত্রীর আইনজীবী।

গত ৪ মার্চ দুবাই থেকে ফেরার পথে ১৪ কেজি ৮০০ গ্রাম সোনা-সহ দক্ষিণী অভিনেত্রী রান্যা রাওকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দর থেকে গ্রেফতার করে শুল্ক রাজস্ব দফতরের গোয়েন্দারা। বাজেয়াপ্ত হওয়া সোনার বাজারদর প্রায় ১২ কোটি টাকা। শরীরে থাকা বিশেষভাবে তৈরি কোমর বন্ধনী থেকেই ওই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়। পরে রান্যার বাড়িতে তল্লাশি চালিয়ে ২.০৬ কোটি টাকার গয়না ও নগদ ২.৬৭ কোটি টাকা বাজেয়াপ্ত করেন ডিআরআই গোয়েন্দারা। আদালতে শুল্ক রাজস্ব গোয়েন্দারা অভিযোগ করেন, গত কয়েক বছরে ২৭ বার দুবাই যাতায়াত করেছেন অভিনেত্রী। প্রতিবারই বিপুল পরিমাণ সোনা নিয়ে এসেছেন। দুবাই ট্রিপের জন্য প্রতি বার ১২ থেকে ১৪ লক্ষ টাকা পেতেন রান্যা। বাবা কর্নাটক পুলিশের ডিজি পদমর্যাদার আধিকারিক হওয়ায় অতি সহজেই বিমানবন্দরের তল্লাশি এড়াতে পেরেছিলেন তিনি।

যদিও সোনা পাচারে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে শুল্ক রাজস্ব গোয়েন্দাদের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও গালিগালাজ দেওয়ার পাল্টা অভিযোগ এনেছিলেন রান্যা। ওই নির্যাতনের কথা বলতে গিয়ে আদালতে কান্নায় ভেঙেও পড়েছিলেন তিনি। যদিও চোখের জলে বিচারকের মন গলাতে পারেননি সোনা পাচারের ‘মক্ষীরানী’।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00