Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শীর্ষ আদালতে বাঙালি বিচারপতি, শপথ নিলেন দীপঙ্কর দত্ত

শপথগ্রহণ অনুষ্ঠান হয় সকাল সাড়ে দশটায়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  দীর্ঘ কয়েক দশক বাদে ভারতের সর্বোচ্চ আদালত পেল একজন বাঙালি বিচারপতি। সোমবার বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত সুপ্রিম কোর্টের বিচারপতি পদে শপথ নিলেন। তাঁকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। সোমবার সুপ্রিম কোর্টের একনম্বর ঘরে সকাল সাড়ে দশটায় শুরু হয় শপথগ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরাও উপস্থিত ছিলেন। দীপঙ্কর দত্তের আগে শীর্ষ আদালত পেয়েছিল আরও একজন বাঙালি বিচারপতিকে। অমিতাভ রয় ভারতের সর্বোচ্চ আদালতের বিচারপতির দায়িত্ব পেয়েছিলেন।

দীপঙ্কর দত্ত সুপ্রিম কোর্টের বিচারপতির দায়িত্ব নেওয়ায় সর্বোচ্চ আদালতে মোট বিচারপতির সংখ্যা বেড়ে হল ২৮। আরও সাতটি আসন শূন্য পড়ে রয়েছে। বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্তকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োগের ব্যাপারে সুপারিশ করে কলেজিয়াম। নাম পাঠানো হয় কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে। রবিবার সুপারিশে সিলমোহর পড়ে।

দীপঙ্কর দত্তের জন্ম ১৯৯৫-তে। বাবা সলিল কুমার দত্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। দীপঙ্কর দত্তের শ্যালক অমিতাভ রয়ও একসময় সুপ্রিম কোর্টের বিচারপতির দায়িত্বভার গ্রহণ করেন। বিচারপতি দত্ত আইনের স্নাতক। কলকাতার হাজরা আইন কলেজের প্রাক্তনী কর্মজীবন শুরু কলকাতা হাইকোর্টে। একসময় কেন্দ্রীয় সরকারের আইনজীবী প্যানেলের সদস্য ছিলেন। ২০২০-য়ের ২৩ এপ্রিল বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করে বিচারপতি দীপঙ্কর দত্ত। তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবে ২০৩০-য়ের ৮ ফেব্রুয়ারি। 

আরও পড়ুন নির্বাচন কমিশনার গোয়েলের নিয়োগের ফাইল তলব সুপ্রিম কোর্টের

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিতেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

‘একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে’,কড়া বার্তা সুপ্রিম কোর্টের

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে শুনবে শীর্ষ আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00