ইসরোর নয়া সাফল্য, সফলভাবে  অবতরণ মহাকাশযান ‘পুষ্পক’-এর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নয়া সাফল্য লাভ করল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। রবিবার সকালে ভারতীয় বায়ুসেনার চিনুক হেলিকপ্টার থেকে  তৃতীয়বারের মতো সফল অবতরণ করল ‘পুষ্পক’ । আরএলভি লেক্স-০৩ নামে পরিচিত এই মিশনটি পরিচালনার দায়িত্বে ছিল  কর্ণাটকের চিত্রদুর্গের অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জে (এটিআর)।  

 ইসরোর তরফে জানান হয়েছে,  ‘অফ নমিনাল’ অবস্থান থেকে মহাকাশযানটিকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর সেটি স্বায়ত্তশাসিতভাবে রানওয়ের নির্দিষ্ট জায়গায় অবতরণ করে। পুষ্পককে ছাড়া হয়েছিল রানওয়ে থেকে ৪ কিমি দূরে।  ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন,’ নিরাপদ অবতারণের মাধ্যমে হ্যাটট্রিক অর্জন করেছে মহাকাশযান ‘পুষ্পক’। এটি কক্ষপথ থেকে আবারও ফিরে আসবে পৃথিবীতে।‘   বলা বাহুল্য, ইসরোর এই মহাকাশ যানটি পুনঃব্যবহারযোগ্য। একথায় এটি  একবার এটি মহাকশে পাঠিয়ে ফের পৃথিবীতে ফিরিয়ে আনা যাবে।এবং ব্যবহার করা যাবে। এতে মহাকাশ অভিযানের খরচও কমবে এবং মহাকাশ বর্জ্যের পরিমাণও কমবে।

উল্লেখ্য, প্রায় ১০ বছর আগে ইসরোর ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীদের একটি দল এই মহাকাশযানটি তৈরির কাজ শুরু করেছিল। ৬.৫ মিটার দীর্ঘ মহাকাশযানটির ওজন প্রায় ১.৭৫ টন।  ২০১৬ সালে পুষ্পক প্রথমবারের মতো উড়েছিল। এরপর ২০২৩ সালে পুষ্পকের দ্বিতীয় পরীক্ষাও সফল হয়েছিল।

১০১তম রকেট উৎক্ষেপণ ইসরোর, নয়া ভারতের দিকে আরও এক কদম অগ্রসর হল দেশবাসী

ইসরোতে বিশেষ প্রশিক্ষণের ডাক পেলেন পূর্ব মেদিনীপুরের দুই পড়ুয়া

বিধ্বস্ত মায়ানমারের ছবি ইসরো-র স্যাটেলাইটে

চাঁদ থেকে পাথর আনবে ভারত! ২০২৭ সালেই পাড়ি দেবে চন্দ্রযান-৪

ইসরোর চেয়ারম্যান বদল, সোমনাথের জায়গায় দায়িত্ব নেবেন নারায়ণ

ইসরোর ঐতিহাসিক পদক্ষেপ, মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ SSLV

স্বাধীনতা দিবসেই মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে ইসরো

প্রকাশ্যে এল ইসরোর নতুন মহাকাশ স্টেশনের নকশা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]