Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Agnipath: পকোড়া ভাজা শিখতে চাইলে ‘অগ্নিবীর’ হিসেবে যোগ দিন, কটাক্ষ চিদম্বরমের

আজ সোমবার সন্ধেয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে স্মারকলিপি দিতে যাচ্ছেন কংগ্রেস সাংসদরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সেনাবাহিনীতে (Armed Forces) নিয়োগের নয়া প্রকল্প অগ্নিপথ (Agnipath) নিয়ে সুর আরও চড়াল কংগ্রেস (Congress)। ‘অগ্নিপথ’ (Agnipath) প্রকল্পের বিরোধিতা করে আজ সোমবার সন্ধেয় রাষ্ট্রপতি (President) রামনাথ কোবিন্দকে (Ramnath Kovind) স্মারকলিপি দিতে যাচ্ছেন কংগ্রেস সাংসদরা (Congress MP’s)। ‘অগ্নিপথ’ (Agnipath) প্রকল্প আসলে সেনাবাহিনীকে কতটা দুর্বল করে তুলবে এবং দেশের যে সমস্ত যুবকরা সেনায় যোগ দিতে চান, তাদের কতটা নিরু‍ৎসাহিত করবে তা রাষ্ট্রপতির কাছে বিস্তারিতভাবে তুলে ধরবেন। তবে রাষ্ট্রপতির (President) কাছে স্মারকলিপি দেওয়ার আগেই ‘অগ্নিবীর’ (Agniveer) নিয়োগকে কটাক্ষ করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম (P Chidambaram)।

এদিন প্রাক্তন অর্থমন্ত্রী (Former Finance Minister) কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্পকে কটাক্ষ করে বলেন, ‘আপনি যদি গাড়িচালক, ধোপা বা নাপিত হিসাবে প্রশিক্ষণ নিতে চান তবে একজন অগ্নিবীর হয়ে উঠুন। আপনি যদি চৌকিদার হিসাবে প্রশিক্ষণ নিতে চান তবে একজন অগ্নিবীর হন। আপনি যদি পকোড়া ভাজতে শিখতে চান তবে একজন অগ্নিবীর হন। আপনি যদি চান সেনা হতে, আবেদন করবেন না।’

গত ১৪ জুন সেনাবাহিনীতে নিয়োগের জন্য অগ্নিপথ প্রকল্পের সূচনা করেছিল মোদি সরকার। আর ওই সিদ্ধান্তের প্রতিবাদে গত ছয়দিন ধরেই উত্তাল দেশ। বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা সহ একাধিক রাজ্যে অশান্তির আগুন দাউ-দাউ করে জ্বলছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ একাধিক বিরোধী দলের পক্ষ থেকে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরুদ্ধে সুর চড়ানো হয়েছে। এদিনই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (CM West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেছেন, ‘অগ্নিপথ বিজেপির ক্যাডার আর গুন্ডা তৈরির প্রকল্প।’

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশন চেয়ে আবেদন ধনখড়ের

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

বন্দি মন্ত্রীদের সরানোর বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি বয়কট তৃণমূল-সপা’র

কংগ্রেসের আর্জি মেনে সাক্ষাতের সময় দিল কমিশন, যেতে পারবেন ৩০ জন

কালীগঞ্জ উপনির্বাচনেও সবুজ ঝড়, বাবার আসন ধরে রাখলেন মেয়ে

লোকসভা ভোটে বিজেপি খরচ করেছে ১,৪৯২ কোটি টাকা, তৃণমূলের কত?

কালীগঞ্জে উপনির্বাচনে ভোট পড়ল ৭২.৫০ শতাংশ, জানাল নির্বাচন কমিশন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00