নিজস্ব প্রতিনিধি: ইংরেজি ক্যালেন্ডারে এখন চলছে ডিসেম্বর মাস। মাস শেষ হলেই শুরু হবে নতুন বছর। ভারতের ইনকাম ট্যাক্স ফাইলিংয়ের শেষ দিন হলো ৩১ জুলাই। এই তারিখের মধ্যে আয়কর দফতরের আয় সংক্রান্ত তথ্য জমা দিতে হয়। তবে সে ক্ষেত্রে ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন না করে থাকেন, তাহলে লেট ফি জমা দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে।
২০২৪-২০২৫ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য আয়কর জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ জুলাই। কিন্তু ইনকাম ট্যাক্স অ্যাক্ট ২৩৪এফ সেকশন অনুযায়ী, ৩১ ডিসেম্বরের মধ্যে লেট ফি দিয়ে আয়কর রিটার্ন জমা দিতে হবে। বার্ষিক আয় যদি ৫ লক্ষ টাকার কম হয়, তাহলে ১ হাজার টাকা লেট ফি লাগবে। বার্ষিক আয় ৫ লক্ষ টাকার বেশি হলে লাগবে ৫ হাজার টাকা ফাইন। ফাইনের পাশাপাশি সুদ দিতে হবে। ট্যাক্সের যে অঙ্ক হবে, তার উপর প্রতি মাসে ১ শতাংশ হারে সুদ দিতে হবে। ১ অগস্ট থেকেই এই সুদের হিসাব করা হবে। কিন্তু ডিসেম্বরের শেষ দিনের মধ্যেও যদি আইটি রিটার্ন ফাইল না করেন তাহলে ১০ হাজার টাকা ফাইন দিতে হবে। আগামী বছর ৩১ মার্চের মধ্যে তা জমা করতে গেলেই লাগবে এই অঙ্কের ফাইন।
আয়কর রিটার্ন অনলাইন এবং অফলাইনের দুইভাবেই জমা করতে পারেন। এছাড়াও আয়কর দফতর অফিসে গিয়ে তা জমা দিতে পারবেন। আবার এই লিঙ্কে ক্লিক করে আইটি পোর্টালের মাধ্যমে তা জমা করা যাবে।