‘গণতান্ত্রিক রীতিনীতি মানে না’, ওয়ানাডে প্রথম ভাষণেই বিজেপিকে তোপ প্রিয়াঙ্কার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উপনির্বাচনে ওয়ানাডে কংগ্রেসের হয়ে লড়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি। লোকসভায় দাঁড়িয়ে সাংসদ হিসাবে তিনি দায়িত্ব নেন। এই আবহে শনিবার ওয়ানাডে জনসভায় প্রথম বক্তব্যেই রাজ্যবাসীদের কাছে কৃতজ্ঞতা জানালেন  প্রিয়াঙ্কা গান্ধি।

ভাষণের শুরুতেই কংগ্রেস নেত্রী বলেন, ‘আমি আপনাদের কাছ থেকে শিখতে এসেছি।  আমজনতাদের জন্য তাঁর বাড়ি ও অফিসের দরজা খোলা সবসময় খোলা থাকবে। সেখানে এসে সবাই অসুবিধার কথা জানাতে পারবেন। আমি সকলের বাড়ি গিয়ে দেখা করব। আপনাদের সঙ্গে কাজ করব বলে এসেছি   ওয়ানাডে।‘ এখান থেকেই স্পষ্ট যে দাদা  রাহুল গান্ধির মতই ওয়ানাডবাসীদের পাশে দাঁড়াবেন প্রিয়াঙ্কা।

অন্যদিকে এদিনের ভাষণ থেকে বিজেপিকে আক্রমণ করেছেন প্রিয়াঙ্কা গান্ধি। তিনি বলেন, ‘কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি কোন গণতান্ত্রিক রীতিনীতি জানে না, এমনকি রাজনৈতিক লড়াইয়ে আমরা সাধারণত যা মেনে চলি, তাও নয়। এর কোনো ব্যাখ্যা নেই বিজেপির কাছে।‘ বলা বাহুল্য, ২০২৪-এর লোকসভা ভোটে ওয়েনাড় ও রায়বরেলী লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হন  রাহুল গান্ধি ।তবে সংসদীয় এলাকা হিসাবে রায়বরেলীকেই বেছে নেন তিনি । ফলে ওয়েনাড়ে উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে দাঁড়িয়ে দাদার জয়ের ব্যবধান টপকে ৪ লক্ষের বেশি ভোটে জয়ী হন প্রিয়াঙ্কা গান্ধি।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশন চেয়ে আবেদন ধনখড়ের

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]