বাংলাদেশে হিন্দু নির্যাতন: ঢাকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার দাবি কংগ্রেস সাংসদের

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: বাংলাদেশে হিন্দুদের উপরে বেলাগাম সন্ত্রাস নিয়ে গর্জে উঠলেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। হিন্দুদের উপরে নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন সাহারানপুরের কংগ্রেস সাংসদ। উল্লেখ্য, সন্ত্রাসবাদে লাগাতার মদত জোগানোর অভিযোগে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার মতো কঠোর পদক্ষেপ নিয়েছে মোদি সরকার। বাংলাদেশের বিরুদ্ধে একই পথে হাঁটার জন্য কেন্দ্রের উপরে লাগাতার চাপ বাড়াচ্ছে বিভিন্ন মানবাধিকার ও সামাজিক সংগঠনগুলি।

গত ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে হিন্দু নিধন যজ্ঞ। সেই নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়ায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের অন্যতম মুখপাত্র তথা চট্টগ্রাম পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে। সেই সঙ্গে শুরু হয়েছে হিন্দুদের ঘর-বাড়ি-মন্দিরে হামলা। চিন্ময় প্রভুর গ্রেফতারির পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ের পাকিস্তানপন্থী ছাত্ররা (পড়ুন রাজাকারদের বাচ্চারা) ভারতের জাতীয় পতাকা মাটিতে ফেলে তা পায়ে মাড়িয়ে যাওয়ার কর্মসূচি নিয়েছে। আর সমাজমাধ্যমে ইতিমধ্যেই ওই ন্যক্করজনক ঘটনার ভিডিও ভাইরাল হতে এপারে ক্ষোভের আগুন দাউ-দাউ করে জ্বলে উঠেছে।

বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে ইতিমধ্যেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিদেশ মন্ত্রক। যদিও তাতে খুশি নয় আমজনতা। রবিবার (১ ডিসেম্বর) বাংলাদেশে চলা হিন্দু নির্যাতন নিয়ে মুখ খুলেছেন সাহারানপুরের কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। তাঁর কথায়, ‘বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে যে ঘটনা ঘটে চলেছে তা অত্যন্ত দুঃখজনক। মোদি সরকারের অবিলম্বে এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলা উচিত। ওই দেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত। আর যদি সেই নিরাপত্তা নিশ্চিত না করা যায় তাহলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বন্ধ করে দেওয়া উচিত। সংখ্যালঘুদের উপরে নির্ম অত্যাচার চালিয়ে কোনও দেশ শক্তিশালী হতে পারে না, তা বোঝা উচিত।’

‘গোটা দেশ এখন লাইফ সাপোর্টে’, ইউনূসকে বিঁধে বিস্ফোরক মন্তব্য বিচারকের

ঢাকার মন্দিরে হামলা মৌলবাদীদের, দুর্গামণ্ডপ সরাতে ২৪ ঘন্টার সময় দিল

ইউনূসের প্রস্তাব প্রত্যাখান, ডিসেম্বরে ভোটের দাবিতে অনড় খালেদার দল

আইনজীবী হত্যা মামলায় এবার গ্রেফতার চিন্ময় প্রভু, জেলেই থাকছেন ইসকন সন্ন্যাসী

চিন্ময় প্রভুর জামিন রুখতে হত্যা-সহ চার মামলায় গ্রেফতারির আবেদন মোল্লা ইউনূসের পুলিশের

ইউনূসের নির্দেশের পর গুঁড়িয়ে দেওয়া হল হাসিনার খাদ্যমন্ত্রী সাধন মজুমদারের বাড়ি

৪ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে ১৭৪ হামলা, ধর্ষিতা ৯ হিন্দু নারী, খুন ২৩ জন

বাংলাদেশে হিন্দুদের ওপর ১১৫ হামলায় গ্রেফতার ১০০, জানাল মোল্লা ইউনূস সরকার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]