দুঃসংবাদ সরকারি কর্মচারিদের, মাস পয়লায় মিলবে না বেতন

Share:

নিজস্ব প্রতিনিধি: হিমাচল প্রদেশের রাজ্য সরকারি কর্মচারি ও পেনশনভোগীদের জন্য দুঃসংবাদ। আর্থিক টানাটানির কারণে চলতি মাস থেকে আর মাস পয়লায় বেতন কিংবা পেনশন পাচ্ছেন না রাজ্য সরকারি কর্মচারি ও পেনশন ভোগীরা। পরিবর্তে ৫ তারিখ থেকে বেতন পাবেন সরকারি কর্মচারিরা আর ১০ তারিখ পেনশন পাবেন পেনশন ভোগীরা। যতদিন না রাজ্যের আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটছে তত দিন এই নিয়ম চালু থাকবে।

আজ বুধবার বিধানসভায় সরকারি কর্মচারি ও পেনশন ভোগীদের জন্য দুঃসংবাদ শুনিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। তিনি জানান, রাজ্যের সরকারি কর্মচারি ও পেনশন ভোগীদের বেতন ও পেনশন মাস পয়লার পরিবর্তে পিছিয়ে দেওয়ার কারণে বছরে ৩৬ কোটি টাকার মতো সাশ্রয় হবে। সরকারি ঋণের সুদ দিন দিন মাত্রাতিরিক্ত হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি মাসে সরকারি কর্মচারিদের বেতন দিতে ১,২০০ কোটি এবং পেনশন দিতে ৮০০ কোটি টাকা খরচ হয়।

গত কয়েক মাস ধরেই হিমাচল প্রদেশের আর্থিক অবস্থা সঙ্গীন। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর দাবি, পূর্বতন বিজেপি সরকারই রাজ্যের আর্থিক ব্যবস্থার সাড়ে সর্বনাশ করে দিয়েছে। ২০২২ সালের ১১ ডিসেম্বর কংগ্রেসের নেতৃত্বে যখন সরকার গঠন হয়েছিল, তখনই রাজ্য কোষাগারের আর্থিক অবস্থা ছিল অনেকটা ‘ভাঁড়ে মা ভবানী।’ আগামী ২০৩২ সালে হিমাচল প্রদেশ সমৃদ্ধশালী রাজ্যে পরিণত হবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।

সিঙ্গারা বিতর্কে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, কী সাফাই দিলেন সুখু?

সাবধান হোন, বাড়িতে শৌচালয় থাকলেই গুনতে হবে কর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]