নিজস্ব প্রতিনিধিঃ শুক্রবার সকাল থেকেই সংবাদের শিরোনামে রয়েছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। কেন? সম্প্রতি CID সদর দফতর পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর সেখানে তাঁর নামে আনা জলখাবার খেয়ে নেয় তারই নিরাপত্তা কর্মীরা। বিষয়টি নিয়ে নাকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CID কে অন্তর্বর্তী তদন্তের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু চরম বিতর্ক। মুখ্যমন্ত্রীর জন্যে আনা খাবার কি করে নিরাপত্তা কর্মীদের হাতে পৌঁছল, কী ভাবে এই ভুল হল? কোথায় গাফিলতি ছিল? এই নিয়েই উঠছে নানা প্রশ্ন। সুখু সরকারকে এক্কেবারে ছেঁকে ধরেছেন বিরোধীরা। কংগ্রেস সরকারকে কোণঠাসা করতে রীতিমতো উঠে পড়ে লেগেছে বিজেপি সরকার। হিমাচল প্রদেশের বিজেপি মুখপাত্র জানিয়েছেন, ‘এ সময় তিনি রাজ্যের উন্নতি নিয়ে বেশি মাথা ঘামাবে কি, তা না করে সামান্য সিঙ্গার কে খেয়েছে, এই নিয়ে রাজনীতি করতে শুরু করেছেন? আবার CID দিয়ে বিষয়টির তদন্ত করানো হচ্ছে?’
বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। ঘটনার দিন হিমাচল প্রদেশের লক্কর বাজারের একটি হোটেল থেকে মুখ্যমন্ত্রীর জন্যে তিন বাক্স খাবার আনা হয়। তাতে ছিল সিঙ্গারা এবং কেক। এরপর এসআই পালাক্রমে একজন সহকারী এসআই (এএসআই) এবং একজন হেড কনস্টেবলকে নাস্তা আনার দায়িত্ব দেন। এএসআই ও হেড কনস্টেবল তিনটি সিল করা বাক্সে হোটেল থেকে খাবার নিয়ে এসে এসআইকে খবর দেন। এরপর যখন তিনি দায়িত্বরত পর্যটন বিভাগের কর্মীদের জিজ্ঞাসা করেন যে, তিন বাক্সে রাখা খাবারগুলি মুখ্যমন্ত্রীকে পরিবেশন করা হবে কিনা, তারা বলেছিল যে এগুলি মেনুতে অন্তর্ভুক্ত নেই। এরপরই খাবারগুলি মুখ্যমন্ত্রীর কর্মচারীদের পরিবেশন করা হয়। বিষয়টি তদন্তে জানতে পারে CID। ঘটনাটি ঘটেছে গত ২১ অক্টোবর।
এবার বিতর্ক চরমে উঠতেই একটি সংবাদ মাধ্যমের কাছে সুখু মুখ খুললেন। তাঁকে প্রথমেই প্রশ্ন করা হয়, আপনার জন্যে আনা সিঙ্গারা নিরাপত্তারক্ষীদের কাছে কিভাবে গেল? এরপরের হাসিমুখে সুখু জানালেন, “‘আমি সিঙ্গারা খাই না। স্বাস্থ্যের কারণে বাইরের খাবারও খাই না, এটাও আমার লোকজন জানেন। তা ছাড়া সিঙ্গারা ঘটনা নিয়ে কিছুই বলতে পারব না। তেমন কিছুই হয়নি। আমার সরকারকে বার বার ভয় দেখানো হচ্ছে। হিমাচলে কোনও কিছু হলে তার চর্চা এই রাজ্যের তুলনায় দিল্লিতে বেশি হয়। তবে এই বিষয়টিকে খুব একটা গুরুত্বও দিতে চাইছি না” তবে এই বিষয়ে ইতিমধ্যেই বিরোধী দলগুলি নোংরা রাজনীতি শুরু করেছে। এবং কংগ্রেসের নামে মিথ্যাচার করা হচ্ছে। ঘটনাটির পুরোটাই ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডির ডিজি সঞ্জীব রঞ্জন। এমনকি তার দাবি, সিঙ্গারা বিতর্কে সিআইডি তদন্তের প্রসঙ্গ সম্পূর্ণ ভুল। এই ঘটনায় মুখপাত্র প্রদীপ ভান্ডারি সুখু এবং কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকারকে কটাক্ষ করেছে বিজেপি।