Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হেমন্ত পত্নী কল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: জল্পনাই সত্যি হল। ভোট রাজনীতিতে পা রাখলেন তিহাড় জেলে বন্দি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন। গান্ডেই বিধানসভা আসনের উপনির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) হয়ে দাঁড়াচ্ছেন। আজ বৃহস্পতিবার জেএমএমের তরফে এ কথা ঘোষণা করা হয়েছে। কল্পনার পাশাপাশি জামশেদপুর লোকসভা আসনেরও প্রার্থীর নাম ঘোষণা করেছে ঝাড়খণ্ডের শাসকদল। ওই আসনে প্রার্থী হয়েছেন সমীর মোহান্তি।

অবৈধ খনি মামলায় স্বামীকে ইডির বার বার সমনের সময়েই রাজনীতিতে সক্রিয় হতে দেখা গিয়েছিল ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেনকে। তখন রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল, হেমন্ত গ্রেফতার হলে কল্পনাই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন। যদিও সেই জল্পনা সত্যি হয়নি। ইডির হাতে গ্রেফতারের আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় সরে গিয়েছিলেন হেমন্ত। তাঁর জায়গায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন জেএমএমের বর্ষীয়ান বিধায়ক চম্পাই সোরেন।

যদিও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পরে দেশের রাজধানীতে ইন্ডিয়া মহাজোটের সমাবেশে মঞ্চে দেখা গিয়েছিল কল্পনাকে। এমনকি দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়ালকে সান্তবনা জানাতেও হাজির হয়েছিলেন। গত রবিবার রাঁচিতে ইন্ডিয়া জোটের সভাতেও প্রথম সারিতেই ছিলেন হেমন্ত পত্নী। এম টেক ও এমবিএ ডিগ্রিধারী কল্পনা এতদির গেরস্থালির কাজকর্ম নিয়েই ব্যস্ত ছিলেন। কিন্তু স্বামীর গ্রেফতারির পরেই পুরোদস্তুর রাজনীতিবিদ হয়ে উঠেছেন। বিজেপির বিরুদ্ধে তাঁর জ্বালাময়ী বক্তৃতা অনেকেরই প্রশংসা কুড়িয়েছে। উল্লেখ্য জেএমএম বিধায়ক সরফরাজ আমেদের ইস্তফার ফলেই গান্ডেই বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২০ মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ওই আসনে ভোট নেওয়া হবে।

নাইজারে জঙ্গিদের হাতে অপহৃত ঝাড়খণ্ডের ৫ শ্রমিক, জয়শঙ্করের সাহায্য চাইলেন হেমন্ত সোরেন

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ হেমন্ত সোরেনের , উপস্থিত মমতা সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা

২৬ নভেম্বর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন হেমন্ত সোরেন

‘ওয়ান ম্যান আর্মি’, ঝাড়খণ্ড দখলের পরে স্ত্রী কল্পনাকে কুর্নিশ জানালেন হেমন্ত

ঝাড়খণ্ডে ধরাশায়ী পদ্ম শিবির, ফের কুর্সিতে হেমন্ত

পাঁচ বছরে হেমন্ত সোরেনের বয়স বাড়ল ৭ বছর! হলফনামা নিয়ে শুরু নয়া বিতর্ক

ভোটের আগে ঝাড়খণ্ডে বিজেপি-তে ভাঙন, পদ্ম শিবির ছেড়ে হেমন্তের হাত ধরলেন ৩ প্রাক্তন MLA

ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের JMM-এর সঙ্গে জোট বাঁধল  কংগ্রেস

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00