Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ফের ফিরছেন হেমন্ত সোরেন

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: জেল থেকে মুক্তি পাওয়ার পরে ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে আসীন হতে চলেছেন হেমন্ত সোরেন। আজ বুধবার দুপুরে রাঁচিতে বৈঠকে বসেছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস এবং আরজেডির নেতারা। ওই বৈঠকেই ঠিক হয়, মুখ্যমন্ত্রী পদ থেকে এদিনই সন্ধ্যায় ইস্তফা দেবেন চম্পাই সোরেন। আর তাঁর ইস্তফার পরেই ফের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন হেমন্ত সোরেন। সন্ধে সাতটায় জোটের সব বিধায়ককে রাজভবনে হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে। চম্পাই সোরেন ইস্তফা দেওয়ার পরেই সরকার গঠনের দাবি জানাবেন হেমন্ত।

গত জানুয়ারি মাসের ৩১ তারিখে অবৈধ জমি কেলেঙ্কারিতে ইডির হাতে গ্রেফতারের কয়েক ঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জেএমএম নেতা হেমন্ত সোরেন। তাঁর জায়গায় মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন প্রবীণ বিধায়ক চম্পাই সোরেন। ইস্তফার কয়েক ঘন্টার মধ্যেই জেএমএমের শীর্ষ নেতাকে গ্রেফতার করেছিল ইডি। গত ২৮ জুন ঝাড়খণ্ড হাইকোর্ট হেমন্তর জামিন মঞ্জুর করেছে। জামিন পাওয়ার পরেই জেল থেকে মুক্তি পান তিনি।

এদিন দুপুরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের সরকারি বাসভবনে জরুরি বৈঠকে বসেছিলেন জেএমএম, কংগ্রেস ও আরজেডির শীর্ষ নেতারা। ওই বৈঠকেই ঠিক হয়, ফের মুখ্যমন্ত্রীর কুর্সি সামলাবেন হেমন্ত। সূত্রের খবর, চলতি বছরের শেষের দিকেই রাজ্যে বিধানসভার ভোট রয়েছে। ওই ভোটের আগেই প্রশাসনিক দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে আদিবাসীদের মধ্যে জনপ্রিয় হেমন্তের হাতে।

নাইজারে জঙ্গিদের হাতে অপহৃত ঝাড়খণ্ডের ৫ শ্রমিক, জয়শঙ্করের সাহায্য চাইলেন হেমন্ত সোরেন

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ হেমন্ত সোরেনের , উপস্থিত মমতা সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা

২৬ নভেম্বর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন হেমন্ত সোরেন

‘ওয়ান ম্যান আর্মি’, ঝাড়খণ্ড দখলের পরে স্ত্রী কল্পনাকে কুর্নিশ জানালেন হেমন্ত

ঝাড়খণ্ডে ধরাশায়ী পদ্ম শিবির, ফের কুর্সিতে হেমন্ত

পাঁচ বছরে হেমন্ত সোরেনের বয়স বাড়ল ৭ বছর! হলফনামা নিয়ে শুরু নয়া বিতর্ক

ভোটের আগে ঝাড়খণ্ডে বিজেপি-তে ভাঙন, পদ্ম শিবির ছেড়ে হেমন্তের হাত ধরলেন ৩ প্রাক্তন MLA

ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের JMM-এর সঙ্গে জোট বাঁধল  কংগ্রেস

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00