Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইডির সমনকে চ্যালেঞ্জ জানিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টে হেমন্ত সোরেন

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: জমি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির সমনকে চ্যালেঞ্জ জানিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। শনিবারই ঝাড়খণ্ড হাইকোর্টে এ বিষয়ে আবেদন জমা করেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতার আইনজীবী।

গত বছরই খনি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে টানা ৯ ঘন্টা ইডির আধিকারিকদের জেরার মুখে পড়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। ওই মামলার তদন্ত এখনও চলছে। তার মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা জমি-সহ একাধিক সরকারি জমি ভুয়ো নথিপত্র তৈরি করে বন্টনের অভিযোগে তদন্তে নামে ইডি। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ১৪ অগস্ট হেমম্ত সোরেনকে তলব করেন ইডির আধিকারিকরা। কিন্তু স্বাধীনতা দিবসের অজুহাতে ওই তলব এড়িয়ে যান তিনি। পরে ৮ সেপ্টেম্বর ফের তলব করা হয় তাঁকে। কিন্তু জি-২০ সম্মেলন উপলক্ষে নয়াদিল্লিতে আসা বিদেশি রাষ্ট্রপ্রধানদের সম্মানে রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে যোগ দেওয়ার জন্য সে দিনও রাঁচিতে ইডির দফতরে তিনি হাজিরা দেননি।

এর পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমনকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দরজায় কড়া নেড়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। যদিও গত ১৮ সেপ্টেম্বর তাঁর সেই আর্জি খারিজ করে দেন শীর্ষ আদালতের বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি বেলা এম ত্রিবেদী। যদিও ঝাড়খণ্ড হাইকোর্টে যাওয়ার বিষয়ে স্বাধীনতা দিয়েছিলেন। সেই মতোই এদিন হেমন্ত সোরেনের পক্ষ থেকে ইডির সমনকে চ্যালেঞ্জ জানিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে।

হলফনামা দাখিলে দেরি, ইডিকে ৩০ হাজার টাকা জরিমানা করল মাদ্রাজ হাইকোর্ট

দেশ ছেড়ে পালানোর আশঙ্কা! অনিল আম্বানির বিরুদ্ধে জারি লুকআউট নোটিশ

সোনিয়া-রাহুলের সংস্থায় কংগ্রেস নেতাদের অনুদান দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, দাবি ইডির

পাসপোর্ট কাণ্ডে ইডির হাতে গ্রেফতার আজাদের অ্যাকাউন্টে ৫০ কোটির হদিশ

বাংলায় নিয়োগ কেলেঙ্কারির মামলায় ৬০৯ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডি’র  

আর্থিক প্রতারণা মামলায় জগন রেড্ডির ৪০৪.৭ কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি

৫ বছর ধরে অনলাইন পর্নোগ্রাফির ব্যবসা, নয়ডায় ইডির জালে দম্পতি

রেশন দুর্নীতি কাণ্ডে ফের অ্যাকশন মোডে ইডি, সকাল থেকে ৩ জায়গায় চলছে তল্লাশি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00