Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চন্দ্রকোনায় নার্সিং কোর্সে ভর্তির নামে প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা: ব্যারাকপুরের একটি নামী শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে আবারও প্রতারণার অভিযোগ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর ১ গ্রাম পঞ্চায়েতের লালাগঞ্জ এলাকায়। চন্দ্রকোনা বিধানসভা(Chondrakona Assembly) এলাকার মোট চারজন ছাত্র-ছাত্রীকে ভর্তি করানোর নামে টাকা নেয় ওই যুবক। এদের মধ্যে লালাগঞ্জ এলাকার ছাত্রী মাম্পি পাল এর অভিযোগ তাকে নার্সিং কলেজে ভর্তি করানোর নামে […]

পেটে টান পড়ছে তবুও শিল্পকর্ম চালিয়ে যাচ্ছেন পিংলার রাজিব

নিজস্ব প্রতিনিধি,পিংলা: ছোট থেকে নেশা শিল্পকর্মের প্রতি। লক্ষ্য সমাজের সামনে নিজেকে মেলে ধরা। ছবি আঁকার প্রতি ইচ্ছে থাকায় ছোট থেকেই শুরু হয় তার শিল্পকর্ম।পরিবারে আর্থিক স্বচ্ছলতা না থাকলেও নিজের মনের জোরকে সাথী করে আজ প্রতিষ্ঠিত পিংলার বেলাড় এলাকার রাজিব ভুঁইয়া(Rajib Bhunia)। রাজীবের বাবা তেলেভাজা দোকান চালিয়ে সংসার চালাতেন।ছোট থেকে অভাব অনটনের মধ্য দিয়ে বড় হয়ে […]

সোধির ঘূর্ণিতে ধরাশায়ী লিটনরা, ৮৬ রানে হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘মানকাডিং’ হওয়া ইশ সোধিকে ফিরিয়ে সৌজন্য দেখিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। সেই সোধিই বল হাতে টাইগারদের কাছে ত্রাস হয়ে উঠলেন। ফলস্বরূপ ৪১.১ ওভারে ১৬৮ রানে গুটিয়ে গেল টাইগাররা। নিউজিল্যান্ডের কাছে ৮৬ রানে হেরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০’তে পিছিয়ে পড়লেন লিটনরা। ৩৯ রানে ৬ উইকেট নিয়েছেন সোধি।   মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে […]

১২ দিনের বিদেশ সফর শেষে কলকাতায় ফিরলেন মমতা

নিজস্ব প্রতিনিধি: ১২ দিনের স্পেন ও দুবাই সফর শেষে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ মুখ্যমন্ত্রীর বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সফর সফল। বাংলায় বিনিয়োগ আসছে। আমার সঙ্গে শিল্পপতি এবং কলকাতার তিন প্রধানের প্রতিনিধি ছাড়াও প্রকাশকরা গিয়েছিলেন। বেশ কয়েকটি মউ স্বাক্ষরিত […]

আম্বানিদের গণেশ বিসর্জনে প্রেমিকের সঙ্গে জমিয়ে নাচলেন জাহ্নবী কাপুর

কিন্তু কখনই তাঁরা তাঁদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন নি, তাঁদের প্রায়শই ইভেন্ট বা মন্দিরে একসঙ্গে দেখা যায়, তা নিয়েই শুরু হয় জল্পনা।

চোখধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু এশিয়ান গেমস

নিজস্ব প্রতিনিধি, হাংজু: আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল এশিয়ান গেমসের ১৯তম আসরের। শনিবার সন্ধ্যায় হাংজু অলিম্পিক স্পোর্টস সেন্টারে এশিয়ার সর্ববৃহৎ গেমসের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধি আর দর্শকদের চোখ ধাঁধিয়ে দিয়েছিল আলোর রোশনাই। পরিবেশ দূষণ রুখতে এবারই উদ্বোধনী অনুষ্ঠানে রাখা হয়নি আতশবাজির প্রদর্শনী। যদিও তাতে উদ্বোধনী অনুষ্ঠানের জৌলুস […]

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ABVP-র দখলে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বাজিমাত করলেন আরএসএসের ছাত্র সংগঠন হিসেবে পরিচিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। সভাপতি, সচিব ও যুগ্ম সচিব তিনটি পদেই জিতেছেন এবিভিপির প্রার্থীরা। কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার (এনএসইউআই) প্রার্থী জয়ী হয়েছেন সহ সভাপতি পদে। পাত্তাই পাননি বাম প্রার্থীরা।   […]

আবারও গভীর সমুদ্রে ডুবে গেল ট্রলার

নিজস্ব প্রতিনিধি,নামখানা ও বাগদা:দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের এফবি মা বাসন্তী নামে একটি ট্রলার শুক্রবার ১৪ জন মৎস্যজীবী নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে নামখানা হরিপুর এলাকা থেকে রওনা দিয়েছিল বঙ্গোপসাগরে (Bay Of Bengal)। কালিস্থান থেকে পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে ট্রলারটির পাটাতন হটাৎ ফুটো হয়ে যায়। তা বুঝতে পারেন ওই ট্রলারে থাকা মৎস্যজীবীরা(Fisherman) । বুঝতে পেরে তড়িঘড়ি […]

বন্যা বিধ্বস্ত হিমাচল প্রদেশের ত্রাণ তহবিলে ২৫ লক্ষ দিলেন আমির

শনিবার বিধ্বংস্ত পরিবারগুলিকে সহায়তা করার জন্য ‘আপদা রাহাত কোশ’-এ ২৫ লক্ষ টাকা দান করলেন অভিনেতা, সঙ্গে দিলেন মহান হৃদয়ের পরিচয়।

শারদীয়া উৎসবের আগে নৌকো বাইচ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি,উত্তর ২৪ পরগনা: শারদীয়া উৎসবের আগে এবং বিশ্বকর্মা ও মনসা পূজার বিসর্জন উপলক্ষ্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের পরিচালনায় ও উত্তর ২৪ পরগনার কানমারী মৎস্য বাজার কমিটির উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বিদ্যাধরী নদীতে। এর পাশাপাশি সেরা প্রতিমা ও সেরা মন্ডপ সজ্জার প্রতিযোগিতারও আয়োজন করা হয়। বিদ্যাধরী নদীবক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারত সেবাশ্রম […]

স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে রাজ্যপালের বিরুদ্ধে ধর্নায় শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে শনিবার গান্ধিমূর্তির পাদদেশে ধর্না দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ধর্না মঞ্চ থেকে ফের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর ধর্নায় বসা কার্যত নজিরবিহীন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘এদিন ধর্নার ফলে রাজ্যপালের সঙ্গে শিক্ষামন্ত্রীর সঙ্ঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছল।’ রাজ্যের […]

বদ্ধ ঘরের মধ্যে স্কুলের নাটকের মহড়া চলাকালীন অসুস্থ চার ছাত্রী

নিজস্ব প্রতিনিধি,কাঁকিনাড়া: বদ্ধ ঘরের মধ্যে স্কুলের নাটকের মহড়া চলাকালীন অসুস্থ ষষ্ঠ শ্রেণির চার ছাত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়া রথতলা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ে(Kakinara Rathtala Rajlakhmi Girls School)। এই মুহূর্তে অসুস্থ ছাত্রীরা ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।স্কুলে নাটকের প্রস্তুতি নেওয়ার সময় অসুস্থ হয় ৪ পড়ুয়া। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে ভাটপাড়ার রাজলক্ষ্মী গার্লস হাইস্কুলে। […]

নিউজিল্যান্ডকে ২৫৪ রানে গুটিয়ে দিলেন লিটনরা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশি বোলারদের দাপটে দ্বিতীয় একদিনের ম্যাচে ২৫৪ রানেই গুটিয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস। পুরো ৫০ ওভারও খেলতে পারেনি কিউয়িরা। চার বল বাকি থাকতেই সব কয়টি উইকেট হারায় লকি ফার্গুসনের দল। কিউয়িদের পক্ষে সর্বাধিক রান করেছেন উইকেটরক্ষক টম ব্ল্যান্ডেল (৬৮)। টাইগারদের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি খালেদ আমেদ ও মেহেদী হাসান। দুজনেই তিনটি করে উইকেট […]

পুরস্বাস্থ্যকেন্দ্রে রোগী এলে দেখতেই হবে, নির্দেশ স্বাস্থ্যভবনের

রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে দুটি কড়া নির্দেশিকা বার করা হল পুরস্বাস্থ্যকেন্দ্রগুলির জন্য। সেই নির্দেশিকা মানতে হবে চিকিৎসক থেকে কর্মীদের।

আধার কার্ডের বায়োমেট্রিক হ্যাক করে ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ আধার কার্ডের বায়োমেট্রিক ক্লোনের মাধ্যমে প্রতারণা ঘটেই চলেছে। সারা রাজ্যজুড়ে ভুরিভুরি অভিযোগ। এবার প্রতারণার শিকার হয়েছেন বেহালার জয়শ্রী পার্ক এলাকার এক বাসিন্দা। ওই ব্যাক্তির অ্যাকাউন্ট থেকে খোয়া গিয়েছে ১০,০০০ টাকা। আধার কার্ডের বায়োমেট্রিক ক্লোন করে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা।  জানা গিয়েছে, সমীর বাউর প্রথমে খেয়াল করেন তাঁর অ্যাকাউন্ট থেকে ১০,০০০ […]

বারাসত হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে শিশু চুরির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,বারাসত: বারাসত জেলা হাসপাতালে অপারেশন থিয়েটার থেকেই এবার সদ্যজাত শিশু চুরির অভিযোগ উঠল। গত ১৮ সেপ্টেম্বর ঘটনা ঘটার পর বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের(Barasat Medical College Hospital) সুপারকে তাদের সন্তান ফিরিয়ে দেবার দাবী জানিয়ে লিখিত অভিযোগ জানান গর্ভবতী মা রুথ মিত্রের স্বামী অভিষেক মিত্র। সেখানে কোনো বিচার না পেয়ে পরের দিন ১৯ সেপ্টেম্বর বারাসত থানায় […]

রাজভবনে শপথ না নিয়ে কলেজে ক্লাস নিলেন ধূপগুড়ির তৃণমূল বিধায়ক

নিজস্ব প্রতিনিধিঃ ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণ নিয়ে টানাপড়েন চলছিলই। শনিবার রাজভবনে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। তবে রাজভবনের ডাকে সাড়া দিলেন না বিধায়ক। শপথ গ্রহণ অনুষ্ঠানে না গিয়ে নিত্যদিনের মতই কলেজে গেলেন এবং পড়ালেন। বিধায়ক নির্মলচন্দ্র রায় জানান, “রাজভবন থেকে আমার কাছে কোনও ফোন আসেনি। তাই শপথ গ্রহণ সম্পর্কেও কিছু জানি না।” পাশাপাশি শপথগ্রহণ […]

গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে ব্যাগে উদ্ধার নরকঙ্কাল

কঙ্কালগুলি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই নর কঙ্কালগুলি গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে এল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ভাটপাড়ার বিধায়কের নামে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে জালিয়াতি

নিজস্ব প্রতিনিধি,ভাটপাড়া: বিধায়কের নামে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে জালিয়াতির অভিযোগে তোলপাড়া ভাটপাড়া(Bhatpara)।জানা যায়, চলতি মাসের ১২ তারিখ ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং নিজের অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে তার নামে খোলা একটি ফেক ফেসবুক একাউন্টের ছবি পোস্ট করেন। যেখানে পরিষ্কারভাবে ফেক অ্যাকাউন্ট(Fake Account) থেকে মানুষের কাছ থেকে টাকা চাওয়ার ছবি দেখা যাচ্ছে। গোটা ঘটনাটি বিধায়ক পবন সিং- […]

0:00