নিরাপত্তা কমল মনমোহন পত্নীর, নয়া সিদ্ধান্ত মোদি সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এরই মধ্যে স্ত্রী গুরশরণ কৌরের নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতদিন পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী ‘জেড পলাশ’ নিরাপত্তা পেতেন। কিন্তু মোদি সরকার এবার তা কাঁটছাঁট করে জেড ক্যাটাগরিতে নামিয়ে এনেছে। নিরাপত্তা  বলয়ে এমন কাঁটছাঁটের ঘটনায় হতব্বাক হয়ে গিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, গুরশরণের নিরাপত্তা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদমাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’য় প্রকাশিত তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির থেকে পাওয়া তথ্যের উপর নির্ভর করেই নিরাপত্তা হ্রাসের চিন্তাভাবনা করা হয়েছে। বর্তমানে সিআরপিএফ কর্মীরা তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তবে আগের তুলনায় সংখ্যায় কম। গুরশরণ কৌরের জন্য নিরাপত্তারক্ষীর সংখ্যাও জানিয়ে দেওয়া হয়েছে। তাঁর নিরাপত্তায় থাকবেন ছ’জন বন্দুকধারী জওয়ান। এ ছাড়াও, দু’জন নিরাপত্তারক্ষী সর্বদা তাঁর বাসভবনে পাহারার দায়িত্বে থাকবেন।

২০১৪ সালে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মনমোহন সিং। সেই সময় তিনি এবং তাঁর আত্মীয়েরা এসপিজি সুরক্ষা পেতেন। কিন্তু, ২০১৯ সালে মোদি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে এসপিজি থেকে ‘জেড প্লাস’ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেন। সময় সময় এই নিরাপত্তা বলয় পর্যালোচনা করে থাকে কেন্দ্রীয় সরকার।

২০২৪ সালের ২৬ ডিসেম্বর রাতে দিল্লির এমস হাসপাতালে প্রয়াত হন মনমোহন সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বহুদিন ধরেই নানাবিধ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন মনমোহন সিং। তাঁর মৃত্যুর তিন মাস কাটতে না কাটতেই গুরশরণের নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

এক কদম এগোল ভারত, ওড়িশা উপকূলে প্রথম এয়ার ডিফেন্স সিস্টেমের উড়ান পরীক্ষা সম্পন্ন DRDO’র

ট্রাম্পের ওপর গোঁসা, মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা স্থগিত করল কেন্দ্র

মার্কিন যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]