Mahakumbh: মহাকাশ ইঞ্জিনিয়ার থেকে সন্ন্যাসী, চিনে নিন কুম্ভে হাজির আইআইটিয়ান বাবাকে

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রয়াগারজে সমাগম হয়েছে কোটি কোটি মানুষের। সংখ্যার কথা শুনলে শিউরে উঠবে যে কেউ। লক্ষ লক্ষ মানুষ পুণ্যস্নানে ব্যস্ত। ভক্তদের আগমনে গমগম করছে প্রয়াগরাজ। সংখ্যাটা কত তা এখনই বলা যাচ্ছে না। তবে কোটি ছাড়িয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই।  হাজির হয়েছে প্রায় ৪৫ কোটি মানুষ। মহাকুম্ভের আশায় চাতক পাখির মত চেয়ে ছিল পূর্ণার্থীরা। এই মহাকুম্ভ মেলায় অন্যতম আকর্ষণ হল নাগা সন্ন্যাসীরা। তবে এবার সবচেয়ে বেশি নজর কাড়লেন কুম্ভে আসা এক ‘আইআইটিয়ান বাবা’।এই বাবার শিক্ষাগত যোগ্যতা দেখলে চমকে উঠবেন সকলে। আধ্যাত্মিকতার টানে ছেড়েছিলেন মহাকাশ (এরোস্পেস) ইঞ্জিনিয়ারিং, জানেন কী কে এই আইআইটি বাবা? যাকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে কুম্ভমেলায়।

এই নাগাসাধুর শিক্ষাগত যোগ্যতা শুনে বাকরুদ্ধ সকলেই। এই আইআইটি বাবার নাম বর্তমান নাম হল মসানি গোরথ। তবে তাঁর আসল নাম অভয় সিং। চলতি মহাকুম্ভ মেলায় সকলের মন জয় করে নিচ্ছেন তিনি। আসলে তিনি হলেন প্রকৃতপক্ষে বুদ্ধিধর তরুণ। তাঁর কাছে এসেই ভিড় জমিয়ে বহু পূ্র্ণার্থীরা। সকলের মুখে এক প্রশ্ন, কেন বিজ্ঞান-প্রযুক্তির জগৎ ছেড়ে মহাকুম্ভে যোগ দিয়েছেন তিনি ? মুখে একগাল হাসি নিয়ে আইআইটি বাবা জানান,তিনি মুম্বইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি(আইআইটি বম্বে)থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। কিন্তু পড়াশোনা করতে করতেই আধ্যাত্মিকতার টানে সন্ন্যাসী হন তিনি।

একইসঙ্গে এই আইআইটি বাবা আরও জানান,তাঁর নাম অভয় সিং নাম পরিবর্তন করে তিনি নাম রাখেন মসানি গোরখ। নিজের জীবন উৎসর্গ করেন মহাদেবের উপাসনায়।তবে শুধু মসানি নয়, রাঘব, জগদীশ নামেও তাঁকে চেনে অনেকেই। এই বুদ্ধিধর তরুণ হলেন হরিয়ানার বাসিন্দা।এই আইআইটি বাবা বম্বে আইআইটিতে চার বছর ধরে পড়াশোনা করেন।

‘মুখ্যমন্ত্রী যোগী অত্যন্ত শক্তিশালী’, আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ প্রধান বিচারপতি

ছেলের অস্থি বিসর্জন দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু বাবা-মায়ের

‘বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা অসাংবিধানিক ও অমানবিক’, যোগী প্রশাসনকে তুলোধনা শীর্ষ আদালতের

প্রয়াগরাজে বাড়ির মধ্যে ঢুকে বিমান বাহিনীর ইঞ্জিনিয়ারকে গুলি করে হত্যা

‘গোটা বিশ্ব ভারতের শক্তি দেখেছে’, মহাকুম্ভের প্রশংসা করে বিরোধীদের খোঁচা মোদির  

মহাকুম্ভের ভিড়ে হাত সাফাই, এক চোরের কাছ থেকেই উদ্ধার ৬০ লক্ষ টাকার মোবাইল

গল্প নয় সত্যি, মহাকুম্ভে নৌকায় যাত্রী পারাপার করে ৩০ কোটি টাকা আয় করেছেন পিন্টু মাঝি

৩ বিশ্ব রেকর্ড গড়ে গিনেস বুকে নাম তুলল মহাকুম্ভ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]