নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কবিগুরু কবেই লিখে গিয়েছিলেন, ‘এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান’। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে চোখের জলে শেষ বিদায় জানানোর শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। আজ শনিবার লালকেল্লার পিছনে দিল্লির নিগম বোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত নেতার। আর আগে কংগ্রেসের সদর কার্যালয়ে নিয়ে আসা হবে নশ্বর দেহ। প্রয়াত প্রাক্তন প্রধনমন্ত্রীর শেষ কৃত্যের সর্বশেষ আপডেট আপনাদের কাছে পৌঁছতে নজর রাখুন ‘ এই মুহূর্ত‘- তে