মহারাষ্ট্রে ভোটের মুখে উদ্ধার বিপুল পরিমাণ ডলার, উদ্বিগ্ন নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলতি মাসেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তাই দক্ষিণ মুম্বইয়ে নির্বাচন কমিশনের একটি ইউনিট মোতায়েন করেছে। আর সেই ইউনিটের হাতেই বাজেয়াপ্ত হল ৯ কোটি টাকা। ঘটনাটি ঘটেছে কোলাবায় এলাকায়। জানা গিয়েছে, মুম্বই বিমানবন্দর থেকে কোলাবার দিকে যাচ্ছিল একটি গাড়িকে থামিয়ে তল্লাশি অভিযান শুরু করে  কমিশনের একটি ইউনিট। আর তখনই উদ্ধার হয় কোটি কোটি টাকা।  তাতেই চিন্তার মধ্যে পড়েছে নির্বাচন কমিশন।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সন্তোষজনক নথি জমা দেওয়ার পর নগদ অর্থ ছাড়তে পারে কমিশন। তবে ভেরিফিকেশন শেষ না হওয়া পর্যন্ত ওই টাকা কমিশনের হাতেই থাকবে। কিন্তু উদ্ধার হওয়া  এই বিপুল টাকার সঙ্গে কাদের যোগ রয়েছে। তা নিয়ে উঠছে প্রশ্ন। কমিশনের তরফে শুরু হয়েছে তদন্ত।    বলা বাহুল্য, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে, নির্বাচন কমিশন (ইসি) আদর্শ আচরণবিধি মেনে বিভিন্ন রাজ্যে ৫,০০০ এরও বেশি ফ্লাইং স্কোয়াড মোতায়েন করেছে। আর সেই স্কোয়াডের সদস্যরাই মহারাষ্ট্র থেকে উদ্ধার করল কোটি কোটি টাকা।

অতিরিক্ত নির্বাচন কমিশনার ডঃ কিরণ কুলকার্নি জানিয়েছেন, ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। প্রথম ১৫ দিনের মধ্যেই নির্বাচন কমিশন ১৮৭ কোটি টাকার অগণিত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এসব সম্পদের মধ্যে রয়েছে অবৈধ নগদ টাকা, মদ, মাদক, মূল্যবান ধাতুসহ অন্যান্য সামগ্রী। পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে জানানো হয়েছে, ১৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রায় ১৬৪৮টি অভিযোগ জমা পড়েছে। সেইগুলি সমাধান করছে কমিশন।

নির্বাচন কমিশনের ‘নির্দেশ’ মানল না নবান্ন, ৪ অফিসারকে সাসপেন্ড করল না

বিহারে বিশেষ সংশোধনীতে ৫২ লক্ষ ভোটারের নাম বাদ দিল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের কেলোর কীর্তি, কলকাতার ভোটারের নাম রয়েছে হরিয়ানার তালিকাতেও

ভুতুড়ে ভোটার নিয়ে মমতা সরব হতেই নীরবতা ভাঙল নির্বাচন কমিশন, কী সাফাই দিল?

টাকা শোধ না করায় মহিলা কর্মীকে অফিস চত্বরেই ধারালো অস্ত্রে ফালাফালা করে খুন তথ্য-প্রযুক্তি কর্মীর

দিল্লিতে বিধানসভার ভোট ৫ ফেব্রুয়ারি, ফলাফল কবে ?

দিল্লি বিধানসভার ভোট ১২-১৪ ফেব্রুয়ারি, ফল ১৭? আগামী সপ্তাহেই নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

সামনেই কি দিল্লির নির্বাচন? নির্বাচন কমিশনের বৈঠকে আহ্বান নিয়ে জল্পনা তুঙ্গে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]