‘৩০ বছরে দেখিনি’, আরজি করে তদন্ত প্রক্রিয়া নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ডের শুনানি চলছে সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার শুনানি চলাকালীন সময় তদন্ত নিয়ে একের পর এক মন্তব্য করেছে শীর্ষ আদালত। এদিন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার সময় বিচারপতি পারদিওয়ালা মন্তব্য করেন ‘ ময়নাতদন্তের পর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের। তা আমি ৩০ বছরে দেখিনি।’

বিচারপতি জে বি পারদিওয়ালা প্রশ্ন তোলেন,’ অপরাধের অভিযোগ প্রথমে নথিভুক্ত করা হয়েছে সকাল ১০ টা ১০ মিনিটে। এর পর সন্ধ্যে ৬ টা ১০ থেকে ৭ টা ১০-এর মধ্যে হয় চিকিৎসকের ময়নাতদন্ত।  রাত ১১ টা  ৩০ মিনিটে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ জেনারেল ডাইরি  দায়ের হয়। এফআইআর হয় ১১ টা ৪৫ মিনিটে । কেন ময়নাতদন্তের পরেই দায়ের হল এফআইআর ?’ পাশাপাশি সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলেন ,’  এই নন-মেডিক্যাল সহকারী সুপারিনটেনডেন্ট কে? তাঁর আচরণও খুব সন্দেহজনক, কেন তিনি এমন আচরণ করলেন?’  একথায় রাজ্য সরকারের টাইম লাইন নিয়ে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে একাধিক প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টের  ডিভিশন বেঞ্চের।

  অন্যদিকে শুনানি চলাকালীন সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা  বলেন,  ‘ সবচেয়ে অবাক করেছে, চিকিৎসকের দেহ সৎকারের পরে রাত ১১টা ৪৫ মিনিটে এফআইআর করা হয়েছে।‘ এরপরেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বল প্রতি মিনিটের টাইমলাইন জমা করেন। আর তা দেখার পরেই গোটা টাইম লাইন নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিতেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

‘একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে’,কড়া বার্তা সুপ্রিম কোর্টের

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে শুনবে শীর্ষ আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]