Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জল্পনায় সিলমোহর, বিজেপিতে সামিল হলেন আপ থেকে ইস্তফা দেওয়া ৮ বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জল্পনাই সত্যি হল। আম আদমি পার্টির প্রাথমিক সদস্যপদে ইস্তফা দেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই বিজেপি সামিল হলেন দিল্লির আট বিধায়ক। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবা ও ভারপ্রাপ্ত পর্যবেক্ষক বিজয়ন্ত পণ্ডার উপস্থিতিতেই পদ্ম শিবিরে সামিল হন ওই আট বিধায়ক। যদিও দলত্যাগী বিধায়কদের বিজেপিতে যোগদানকে গুরুত্বই দিতে চাননি আম আদমি পার্টির জাতীয় সমন্বয়ক অরবিন্দ কেজরিওয়াল।

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভার ভোট। ৭০ কেন্দ্রে এক দফাতেই ভোট নেওয়া হবে। ফলপ্রকাশ হবে ৮ ফেব্রুয়ারি। রাজধানীর মুখ্যমন্ত্রীর কুর্সি দখলের যুদ্ধে কোমর কষে ঝাঁপিয়েছে শাসকদল আম আদমি পার্টি, বিজেপি এবং কংগ্রেস। খাতায়-কলমে বহুমুখী লড়াই হলেও কার্যত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই মনে করছেন রাজনৈতিক পণ্ডিতরা। এমনিতে যমুনার জলে হরিয়ানার বিজেপি সরকার বিষ মেশাচ্ছে বলে অভিযোগ তুলে এমনিতেই ফেঁসে গিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) আচমকাই আপ থেকে পর পর ইস্তফা দিতে থাকেন বিধায়করা। সকালে প্রথমে দল থেকে ইস্তফা দেন মেহরৌলির বিধায়ক নরেশ যাদব। তার পর একে একে আপের সদস্যপদে ইস্তফা দেন ত্রিলোকপুরীর বিধায়ক রোহিত মহোরোলিয়া, জনকপুরীর বিধায়ক রাজেশ ঋষি, কস্তুরবা নগরের বিধায়ক মদনলাল, পালমের বিধায়ক ভবনা গৌড়, আদর্শ নগরের বিধায়ক পবন শর্মা, মাদীপুরের বিধায়ক গিরিশ সোনি এবং বিজবাসনের বিধায়ক বিএস জুন। বিধানসভা ভোটের মুখে দল থেকে আচমকা ইস্তফা দেওয়া নিয়ে আট বিধায়ক কোরাসসুরেই বলেছেন, ‘যে মতাদর্শের ভিত্তিতে আম আদমি পার্টি গঠিত হয়েছিল, সেই মতাদর্শ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। দলের এমন নৈতিক স্খলন দুঃখজনক ও বিস্ময়কর।’ উল্লেখ্য, একাধিক অভিযোগ থাকায় এবারের ভোটে ওই আট বিধায়ককে ফের টিকিট দেননি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা আতিশীর, বিধানসভা ভেঙে দিলেন উপরাজ্যপাল

শূন্যের হ্যাটট্রিক-ই শুধু নয়, দিল্লিতে ৭০ আসনের মধ্যে ৬৭টিতে জামানত খুঁইয়েছে কংগ্রেস

লজ্জা! লজ্জা! লজ্জা! দিল্লিতে নোটার কাছেও হেরেছেন সিপিআইএম প্রার্থীরা

২৬০ কোটি সম্পত্তির মালিক, আমেরিকার রয়েছে ৪টি বাড়ি, দিল্লির সবচেয়ে ধনী বিধায়ককে চিনে নিন

প্রমাণ লোপাটের আশঙ্কায় দিল্লি সচিবালয়ে বিশেষ নজরদারি

দিল্লিতে কংগ্রেসের ‘শিবরাত্রির সলতে’ হয়ে জ্বলছেন দেবেন্দ্র যাদব

‘নিজেদের মধ্যে আরও লড়ো’, আপ-কংগ্রেসকে বিঁধলেন ওমর আবদুল্লা

দিল্লির মসনদে কে? শনিবার জানা যাবে জনতা-জনার্দনের রায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00