Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৬০ কোটি সম্পত্তির মালিক, আমেরিকার রয়েছে ৪টি বাড়ি, দিল্লির সবচেয়ে ধনী বিধায়ককে চিনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি নয়াদিল্লি: ছোটবেলায় শিশুদের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগী করতে বাবা-মা’রা একটাই বুলি আওড়ান-‘লেখা পড়া করে যে/গাড়ি-ঘোড়া চড়ে সে।’ কিন্তু উচ্চশিক্ষার সঙ্গে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী হওয়ার কোনও সম্পর্ক নেই দিল্লি বিধানসভার ভোটে ফের একবার প্রমাণ হয়ে গেল। রাজধানীর শাকুর বস্তি আসনে আম আদমি পার্টির দাপুটে নেতা সত্যেন্দ্র জৈনকে হারিয়ে ‘জায়ান্ট কিলার’ বনে যাওয়া বিজেপি প্রার্থী কার্নেল সিংয়ের পড়াশোনা মাত্র দশম শ্রেণি পর্যন্ত। কিন্তু তাতে কী? তাঁর সম্পত্তির পরিমাণ শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে। আমেরিকায় রয়েছে চার-চারখানা বাড়ি, ৬০ কোটি টাকা বেশিও মূল্যের খামার বাড়ি। আর দেশি-বিদেশি গাড়ির সংখ্যা? তা বলে শেষ করা যাবে না। সম্পত্তির নিরিখে দিল্লির বাকি ৬৯ বিধায়ককে গুনে-গুনে ১০ গোল দিয়েছেন কার্নেল। কেননা, সম্পত্তির নিরিখে তিনিই রাজধানীর সবচেয়ে ধনী বিধায়ক।

দিল্লিতে ২৭ বছরের খরা কাটিয়ে পের ক্ষমতা দখল করেছে বিজেপি। টানা ১০ বছর ক্ষমতায় থাকা আম আদমি পার্টি (আপ) ধরাশায়ী হয়েছে। দলের সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া, সোমনাথ ভারতী, সৌরভ ভরদ্বাজ, সত্যেন্দ্র জৈন, রাখী বিড়লার মতো দাপুটে নেতা-নেত্রীরা হেরে গিয়েছেন। কান ঘেঁষা জয় পেয়ে কোনও ক্রমে মুখরক্ষা করতে পেরেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা।

রাজধানীর শাকুর বস্তি আসনে আপের দাপুটে নেতা সত্যেন্দ্র জৈনকে হারাতে অমিত শাহ-জেপি নাড্ডারা তুরুপের তাস হিসাবে ভোট ময়দানে নামিয়ে দিয়েছিলেন পয়সার কুমির হিসাবে পরিচিত কার্নেল সিংহকে। ভোটে লড়ার সময়ে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় যিনি জানিয়েছিলেন ‘স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে তিনি ২৫৯ কোটি ৭০ লক্ষ টাকার মালিক। আমেরিকার ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়ায় চার-চারটি বাড়ি রয়েছে। হরিয়ানার সোনিপতে নিজস্ব দোকান ও প্রাসাদোপম অট্টালিকা রয়েছে। যার মূল্য ১৯৮ কোটি টাকা। এছাড়া ২৫ লাখ টাকার জীবন বিমা রয়েছে। ৩৮.৪৫ লাখ টাকার সোনা ও হিরের গয়না রয়েছে।’

দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা আতিশীর, বিধানসভা ভেঙে দিলেন উপরাজ্যপাল

শূন্যের হ্যাটট্রিক-ই শুধু নয়, দিল্লিতে ৭০ আসনের মধ্যে ৬৭টিতে জামানত খুঁইয়েছে কংগ্রেস

লজ্জা! লজ্জা! লজ্জা! দিল্লিতে নোটার কাছেও হেরেছেন সিপিআইএম প্রার্থীরা

দিল্লিতে কংগ্রেসের ‘শিবরাত্রির সলতে’ হয়ে জ্বলছেন দেবেন্দ্র যাদব

‘নিজেদের মধ্যে আরও লড়ো’, আপ-কংগ্রেসকে বিঁধলেন ওমর আবদুল্লা

দিল্লিতে ২৭ বছর বাদে ক্ষমতায় ফিরছে বিজেপি, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

শান্তিপূর্ণভাবেই শেষ দিল্লি বিধানসভার ভোট, বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৫৭.৭৮ শতাংশ গড়ে ভো

আগামী ৫ বছর ভাগ্যবিধাতা কে? সকাল থেকেই ভোটের লাইনে দিল্লিবাসী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00