Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লিতে কংগ্রেসের ‘শিবরাত্রির সলতে’ হয়ে জ্বলছেন দেবেন্দ্র যাদব

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীতে টানা ১৫ বছর ক্ষমতায় ছিল কংগ্রেস। কিন্তু সেই দলের অস্তিত্বই সঙ্কটের মুখে। তবে খানিকটা হলেও স্বস্তির খবর, গত দু’বারের মতো এবারে কংগ্রেস খালি হাতে নাও ফিরতে পারে। অন্তত একটি আসনে জিতে শূন্য হওয়ার হ্যাটট্রিক করার মতো লজ্জার হাত থেকে বাঁচতে পারে। কেননা, দলের হয়ে শিবরাত্রির সলতের মতো জ্বলছেন প্রদীপ যাদব। বাদলি আসনে আপের বিদায়ী বিধায়ক অজেশ যাদব ও বিজেপি’র আহির দীপক চৌধুরীকে পিছনে ফেলে জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছেন তিনি। সময় যত গড়াচ্ছে ততই ব্যবধান বাড়িয়ে চলেছেন। সেই সঙ্গে অজেশ যাদবের জয়ের হ্যাটট্রিক গড়ার স্বপ্ন ভেঙে চুরমার করে দিচ্ছেন।

২০১৫ সালের বিধানসভা ভোটে কংগ্রেসের দেবেন্দ্র যাদবকে হারিয়ে বাদলি আসন থেকে বিধায়ক হয়েছিলেন আম আদমি পার্টির প্রার্থী অজেশ যাদব। তিনি পেয়েছিলেন ৭২ হাজার ৭৯৫ ভোট। আর কংগ্রেসের হয়ে দাঁড়ানো দেবেন্দ্র যাদব পেয়েছিলেন ৩৭ হাজার ৪১৯ ভোট। গতবার অর্থাৎ ২০২০ সালে আসনটি থেকে টানা দ্বিতীয়বার জয়ী হয়েছিলেন অজেশ যাদব। বিজেপি প্রার্থী বিজয় কুমার ভগতকে ২৯ হাজার ৯৪ ভোটে হারিয়েছিলেন।

আরও পড়ুনঃ ‘নিজেদের মধ্যে আরও লড়ো’, আপ-কংগ্রেসকে বিঁধলেন ওমর আবদুল্লা

রাজধানীর কুর্সি দখলের ভোটে শূন্য ঝুলি নিয়ে ফেরার হ্যাটট্রিকের মতো লজ্জা এড়াতে এবার দাপুটে নেতাদের ভোটের ময়দানে নামিয়েছিলেন মল্লিকার্জুন খাড়গে-রাহুল গান্ধিরা। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত, অলকা লাম্বা, ফারহাদ সুরিদের প্রার্থী করেছিলেন। কিন্তু ফলাফল বলছে, ডাহা ফেল করেছেন দাপুটে নেতা-নেত্রীরা। দিল্লির ৭০ আসনের মধ্যে ৬৯টি আসনে কংগ্রেস প্রার্থীরা শুধু তৃতীয়স্থানেই যে রয়েছেন, তা নয়। জামানত বাঁচানোর লড়াই চালাচ্ছেন। একমাত্র ব্যতিক্রম বাদোলি আসন। সেখানে হাত শিবিরের দেবেন্দ্র যাদব সবাইকে চমকে এগিয়ে রয়েছেন। এবারের ভোটে তাঁর হয়ে প্রচার চালিয়েছিলেন রাহুল গান্ধি-প্রিয়াঙ্কা গান্ধিরা। তাঁদের সম্মান রাখতে চলেছেন পোড়খাওয়া কংগ্রেস নেতা।

দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা আতিশীর, বিধানসভা ভেঙে দিলেন উপরাজ্যপাল

শূন্যের হ্যাটট্রিক-ই শুধু নয়, দিল্লিতে ৭০ আসনের মধ্যে ৬৭টিতে জামানত খুঁইয়েছে কংগ্রেস

লজ্জা! লজ্জা! লজ্জা! দিল্লিতে নোটার কাছেও হেরেছেন সিপিআইএম প্রার্থীরা

২৬০ কোটি সম্পত্তির মালিক, আমেরিকার রয়েছে ৪টি বাড়ি, দিল্লির সবচেয়ে ধনী বিধায়ককে চিনে নিন

‘নিজেদের মধ্যে আরও লড়ো’, আপ-কংগ্রেসকে বিঁধলেন ওমর আবদুল্লা

দিল্লিতে ২৭ বছর বাদে ক্ষমতায় ফিরছে বিজেপি, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

শান্তিপূর্ণভাবেই শেষ দিল্লি বিধানসভার ভোট, বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৫৭.৭৮ শতাংশ গড়ে ভো

আগামী ৫ বছর ভাগ্যবিধাতা কে? সকাল থেকেই ভোটের লাইনে দিল্লিবাসী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00