Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লক্ষ্মীর ভান্ডারের আদলে দিল্লিতে ‘প্যায়ারি দিদি যোজনা’ ঘোষণা কংগ্রেসের, মহিলারা মাসে পাবেন ২৫০০ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার ‘লক্ষ্মী ভাণ্ডার’ ধাঁচে দিল্লিতে এবার  ’পেয়ারি দিদি যোজনা’ ঘোষণা করল কংগ্রেস। দিল্লিতে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের  মূল লক্ষ্য হল মহিলা ভোটার । তাই নির্বাচনের আগে মহিলাদের জন্য দলের তরফ থেকে করা হল  বড় ঘোষণা । সোমবার কংগ্রেসের তরফে জানান হয়েছে, ভোটে জিতলে দিল্লির  মহিলারা প্রতিমাসে পাবেন ২৫০০ টাকা ।

কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলন করে এদিন মহিলাদের জন্য এই প্রকল্পের ঘোষণা করেন।  তিনি বলেন, ‘ আমি আত্মবিশ্বাসী যে কংগ্রেস দিল্লিতে সরকার গঠন করবে। এবং মন্ত্রীসভার  প্রথম বৈঠকেই এই প্রকল্প নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।‘ বলা বাহুল্য, গত কয়েক বছর ধরে নারীকেন্দ্রিক প্রকল্পগুলি রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন সম্প্রতি মহারাষ্ট্র নির্বাচনের আগে মহায়ুতি সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল ‘মুখ্যমন্ত্রী লড়কি বাহন যোজনা’ । শুধু মহারাষ্ট্র নয় নির্বাচনের আগে  একাধিক বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করেছে। আর এবার  দিল্লিতে বিধানসভা নির্বাচনে মহিলা ভোটারদের মূল টার্গেট করল কংগ্রেস ।

উল্লেখ্য, দিল্লির বিধানসভা নির্বাচনের জন্য  কেজরীর দল ৭০টি আসনের সবগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তার মধ্যে প্রায় এক-চতুর্থাংশ কংগ্রেস বা বিজেপি ছেড়ে আসা নেতা। আর কংগ্রেস এখন পর্যন্ত  ২৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে । বলা বাহুল্য,  ২০২০ সালের বিধানসভা নির্বাচনে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ। বিজেপি পেয়েছিল মাত্র  আটটি আসন। এই আবহে কার দখলে থাকে  ২০২৫ সালে দিল্লিতে বিধানসভা নির্বাচন, সেটাই এখন মূল দেখার বিষয় ।    

দিল্লিতে ২৭ বছর বাদে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি? প্রাথমিক প্রবণতায় তেমনই ইঙ্গিত

সোনার চেন বিক্রি করছে বিজেপি! বিস্ফোরক কেজরিওয়াল

ভোটে লড়ার খরচ জোগাড়ে আমজনতার কাছে হাত পাতলেন দিল্লির মুখ্যমন্ত্রী

দিল্লি বিধানসভা ভোটে কেজরির দলকে সমর্থন তৃণমূল কংগ্রেসের

মঙ্গলবার দুপুরে দিল্লির বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করবে কমিশন

দিল্লির বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী আতিশীর বিরুদ্ধে প্রার্থী অলকা লাম্বা

দিল্লির ২৬ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, শিসোদিয়ার বিরুদ্ধে লড়ছেন ফরহাদ সুরি

দিল্লি বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী আতিশীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা!

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00