Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লি বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী আতিশীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা!

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘কাঁটা দিয়ে কাঁটা তোলা’র নীতি অবলম্বন করল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। আসন্ন দিল্লি বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনাকে টক্কর দিতে আম আদমি পার্টির প্রাক্তন বিধায়ক আলকা লাম্বাকে দাঁড় করানোর সিদ্ধান্ত নিলেন মল্লিকার্জুন খাড়গে-রাহুল গান্ধিরা। কালকাজি আসনে মুখোমুখি হছেন এক সময়ের সতীর্থরা।

আগামী বছরের গোড়ার দিকেই দিল্লি বিধানসভার ভোট। চলতি বছরের লোকসভা ভোটে জোট বেঁধে লড়লেও রাজ্যের শাসন ক্ষমতা দখলের লড়াইয়ে একলা চলোর নীতি নিয়েছে আম আদমি পার্টি ও কংগ্রেস নেতৃত্ব। মূলত আপের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালই কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে দিয়েছেন। আর দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওই একরোখা মনোভাবে যথেষ্ট ক্ষুব্ধ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তাই আপ প্রার্থীদের এক ইঞ্চি জমি না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মল্লিকার্জুন খাড়গে-রাহুল গান্ধিরা। ইতিমধ্যেই প্রথম দফায় ২১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে হাত শিবির। তাতে কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতকে।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিল্লি বিধানসভা ভোটের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসেছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটি। সূত্রের খবর, বৈঠকে ৩৫ আসনের প্রার্থীতালিকা চূড়ান্ত করা নিয়ে আলোচনা হয়। শেষ পর্যন্ত ২১ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। তার মধ্যে রয়েছে হাই প্রোফাইল কালকাজি আসন। ওই আসনে বর্তমানে বিধায়ক মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। তাঁর বিরুদ্ধে এক সময়ের দাপুটে ছাত্র নেত্রী অলকা লাম্বাকে দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়নের (এনএসইউ) এক সময়ের সর্বভারতীয় সভাপতি অলকা মাঝে কংগ্রেস ছেড়ে আম আদমি পার্টিতে নাম লিখিয়েছিলেন। আপের হয়ে বিধায়কও নির্বাচিত হয়েছিলেন। পরে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতবিরোধের কারণে আপ ছেড়ে ফের কংগ্রেসে ফিরে আসেন। কালকাজির পাশাপাশি সীমাপুরী, জংপুরা, মাটিয়া মহল ও বিজবাসন আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা আতিশীর, বিধানসভা ভেঙে দিলেন উপরাজ্যপাল

দিল্লিতে ২৭ বছর বাদে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি? প্রাথমিক প্রবণতায় তেমনই ইঙ্গিত

সোনার চেন বিক্রি করছে বিজেপি! বিস্ফোরক কেজরিওয়াল

ভোটে লড়ার খরচ জোগাড়ে আমজনতার কাছে হাত পাতলেন দিল্লির মুখ্যমন্ত্রী

দিল্লি বিধানসভা ভোটে কেজরির দলকে সমর্থন তৃণমূল কংগ্রেসের

মঙ্গলবার দুপুরে দিল্লির বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করবে কমিশন

লক্ষ্মীর ভান্ডারের আদলে দিল্লিতে ‘প্যায়ারি দিদি যোজনা’ ঘোষণা কংগ্রেসের, মহিলারা মাসে পাবেন ২৫০০ টাকা

দিল্লির বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী আতিশীর বিরুদ্ধে প্রার্থী অলকা লাম্বা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00