নিজস্ব প্রতিনিধিঃ লাগাতার বৃষ্টির জেরে দিল্লি বিমানবন্দরে টার্মিনাল-১ এর ছাদের একাংশ আচমকাই ধসে পড়ে। আর এই ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন বিরোধী শিবিরের একাংশ। ইতিমধ্যেই টুইট করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ।
তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘মোদি সরকারের গাফিলতিতে গত ১০ বছরে ভেঙে পড়েছে কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা একাধিক পরিকাঠাম। এরমধ্যে রয়েছে- দিল্লির বিমানবন্দরের ছাদ ধস পড়ার মতো ঘটনা। এছাড়াও রয়েছে- জব্বলপুর বিমানবন্দরের ছাদ ধসে পড়া, অযোধ্যার নতুন রাস্তার বেহাল দশা, রাম মন্দিরের ছাদে ফুটো, ২০২৩ ও ২০২৪ সালে বিহারে ভেঙে পড়া ১৩টি নতুন সেতু ভেঙে পড়ার মত ঘটনা।‘ খাড়গে আরও জানান, ‘ গত ১০ মার্চ যখন মোদিজি দিল্লি বিমানবন্দর টি১-এর উদ্বোধন করেছিলেন। আর সেটিই আজ ভেঙে পড়ল। এই ঘটনার জন্য প্রধানমন্ত্রী এবং তাঁর সরকার দাই। দুর্নীতির জন্য বর্তমানে এই অবস্থা হয়েছে। নিহতদের পরিবারকে জানাই সমবেদনা। ‘
অন্যদিকে প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করে জানান,’ আশ্চর্য ঘটনা! প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারের একটি অংশ ছিল দিল্লি বিমানবন্দরের টার্মিনাল-১ এর উদ্বোধন। আর সেটি চালু হওয়ার কয়েকদিনের মধ্যে ভেঙে পড়ল।‘ একথায় এদিনের এই ঘটনার জেরে প্রধানমন্ত্রীকেই দায়ী করছে বিরোধী শিবির।