Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভয়াবহ! করোনার বলি ৩৫, অ্যাক্টিভ কেসের হাইজাম্প

সংক্রমণ বৃদ্ধির হার ১.২১ শতাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিধিনিষেধ শিথিল হতেই ফের খোলস ছাড়াতে শুরু করেছে করোনা (Covid -19)। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন সে কথাই বলছে। বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার, ৬ জুলাই সকাল আটটা থেকে বৃহস্পতিবার ৭ জুলাই সকাল আটটা পর্যন্ত) করোনায় (Covid -19)প্রাণ হারিয়েছেন ৩৫ জন। বৃদ্ধির হার ১.২১ শতাংশ। আর করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮, ৯৩০ জন। 

মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সক্রিয় রোগীর (Active cases) সংখ্যাও  ২৪ ঘণ্টার ব্যবধানে অনেকটাই বেড়েছে। বিগত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা ৪,২৪৫ জন। বৃদ্ধির হার ০.২৫ শতাংশ। সংক্রমণ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় চিকিৎসকমহল রীতিমতো আতঙ্কিত।

একটা বিষয়ে সকলেই একমত বিধিনিষেধ শিথিল করার পাশাপাশি মাস্ক ব্যবহারের ওপর সংখ্য়াগরিষ্ট নাগরিকের অনীহা তৈরি হয়েছে। ফলে, টিকাকরণের (vaccine) মাধ্যমে সংক্রমণের শৃঙ্খল ভাঙার যতই চেষ্টা করা হোক না কেন, মানুষ সচেতন না হলে সংক্রমণ আগামীদিনে আরও বাড়বে। সেই আশঙ্কা পুরোপুরি নস্যাৎ করে দেওয়া যায় না।করোনার (Covid -19)আগের দিনের চিত্রটার দিকে তাকালে সেটা স্পষ্ট হবে। 

মঙ্গলবার, ০৫.০৭.২২ সকাল আটটা থেকে বুধবার, ০৬.০৭.২২ সকাল আটটা পর্যন্ত করোনায় (Covid -19) প্রাণ হারান ২৮জন। আর পরের ২৪ ঘণ্টায় সেটা এক লাফে বেড়ে হল ৩৫। তবে দৈনিক সুস্থতার হারও কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের এদিনের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়ে ফিরেছেন ১৪, ৬৫০ জন। এই নিয়ে মোট সুস্থ হয়ে  ওঠার সংখ্যা বেড়ে হল ৪,২৯, ২১৯, ৭৭

আরও পড়ুন রাজ্যে বেলাগাম করোনার সংক্রমণ, একদিনে আক্রান্ত ২,৩৫২ জন

ক্রমশ বাড়ছে সংক্রমণ, রাজ্যে তৃতীয় করোনা আক্রান্তের মৃত্যু

ক্রমশ বাড়ছে সংক্রমণ, রাজ্যে দ্বিতীয় করোনা আক্রান্তের মৃত্যু

ভারতে ৬০০০ ছাড়াল কোভিড রোগীর সংখ্যা, নতুন করে মৃত্যু ৬ জনের

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাংলায় ক্রমশই থাবা চওড়া করছে করোনা, ১ দিনেই আক্রান্ত ১০৬

আতঙ্ক বাড়াচ্ছে করোনা, রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু

আতঙ্ক বাড়াচ্ছে করোনা, রাজ্যে একদিনেই সংক্রমিত ৪৪ জন

করোনার থাবা খড়্গপুরের আইআইটিতে, আক্রান্ত গবেষক ছাত্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00